চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস অলিম্পিক ভিলেজের আয়তন ৭০ ফুটবল মাঠের সমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
প্যারিস অলিম্পিক ভিলেজের আকারের তুলনা, ৭০ ফুটবল মাঠের সমান. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকের সকল আসরেই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে গেমস ভিলেজ। আগামী বছর ২৬ জুলাই থেকে ১১ আগস্ট হতেও যাওয়া প্যারিস অলিম্পিকের ভিলেজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখ।

প্যারিস অলিম্পিকে প্রায় সাড়ে ১৪ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য ভিলেজ বানানো হয়েছে। এই ভিলেজের আয়তন প্রায় ৭০টি ফুটবল মাঠের সমান। ২০২৪ সালের অলিম্পিকের পরপরই রয়েছে প্যারা অলিম্পিক গেমস। সব মিলিয়ে প্রায় ৯ হাজার ক্রীড়াবিদকে আতিথ্য দেবে প্যারিস অলিম্পিক ভিলেজ।

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে নবনির্মিত গেমস ভিলেজ গত শুক্রবার পরিদর্শন করেছেন বাখ। ১৯৭৬ অলিম্পিক গেমসে তিনি পশ্চিম জার্মানির হয়ে ফেন্সিংয়ে স্বর্ণপদক জিতেছিলেন। ভিলেজটিকে তিনি অত্যন্ত দৃষ্টিনন্দন হিসেবে আ্যাখ্যা দিয়েছেন।

Banglabid

‘এটা খুবই নিচ্ছিদ্র। এখানে লক্ষ্য করলে দেখা যাবে শুধুমাত্র আমি নই, পুরো আইওসির কার্যনির্বাহী বোর্ড খুবই আনন্দিত। ভিলেজ দেখে তারা অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রস্তুতিও দারুণভাবে এগিয়ে যাচ্ছে।’

‘একজন অলিম্পিয়ান হিসেবে অলিম্পিক ভিলেজে আসা সবসময়ই একটি দারুণ মুহূর্ত। প্রতিটি অলিম্পিয়ানের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে থাকে। গেমস শেষে যদি তার সাথে অন্য কোনো ক্রীড়াবিদের দেখা হয়, তখন একবারের জন্য হলেও তারা গেমস ভিলেজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। বিষয়টি এককথায় দারুণ। এই একটি জায়গায় পুরো অলিম্পিকের প্রাণ নিহিত।’

২০২৪ প্যারিস অলিম্পিকের প্রধান সমন্বয়ক টনি এস্টানগুয়েট জানিয়েছেন, চলতি ডিসেম্বরের শেষে পুরো ভিলেজের প্রস্তুতি কাজ সম্পন্ন হলে তিনি মোটেই অবাক হবেন না। মার্চের শুরুতেই পুরো ভিলেজের চাবি সংশ্লিষ্টদের বুঝিয়ে দেয়া হবে। সময় কম লাগার বিষয়টিও প্রশংসার দাবিদার বলে তিনি মন্তব্য করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকঅলিম্পিক ভিলেজআইওসিপ্যারিসপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সবাখলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT