চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানেনকা পেনাল্টির চেষ্টায় ব্যর্থ মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি পেনাল্টি মিসের পর হতাশ ফুটবল খেলোয়াড়, দর্শকরা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ১-১। টাইব্রেকারে গড়ায় আর্জেন্টিনা ও ইকুয়েডরের কোয়ার্টার ফাইনাল। পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নিতে এসে গড়বড় করে বসেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার নেয়া পানেনকা শট পোস্টের উপরের বারে লেগে বেরিয়ে যায়। যদিও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে সেমিফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তে দল।

মেসি শট মিসের পর হতাশায় মাথায় হাত দেন। ইকুয়েডর গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিনগুয়েজ এগিয়ে এসে মহাতারকাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এরপর সতীর্থদের কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরেন।

চেকোস্লোভাকিয়ার ফুটবলার অ্যান্তোনিন পানেনকার নামানুসারে পানেনকা শটের নামকরণ করা হয়। ১৯৭৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ফাইনালে জার্মানির বিপক্ষে সর্বপ্রথম পানেনকা শট দেখে বিশ্ব। ইউরোতে প্রথমবার সেই আসরে টাইব্রেকারে শিরোপা নির্ধারণী হয়েছিল। পানেনকার শটটি ফুটবল ইতিহাসের পাতায় অমরত্ব লাভ করে।

Banglabid

পেনাল্টিতে পানেনকা শট নেয়া বেশ ঝুঁকির কাজ। গোলরক্ষককে বোকা বানানোর কৌশলটাই এখানে মূল বিষয়। এটি প্রথাগত কোনো শট নয়। অন্যান্য শটে থাকে গোলরক্ষককে গতিতে পরাস্ত করার উদ্দেশ্য, আর পানেনকা শটের মূল অস্ত্রই ধীরগতিতে বল জড়ানো।

পানেনকা শটে পেনাল্টি কিক নেয়া ফুটবলার বলকে সোজাসুজিভাবে আলতো টোকায় জালে জড়ানোর চেষ্টায় থাকেন। গোলরক্ষক ডান কিংবা বাঁ-প্রান্তে ঝাঁপ দেবেন, আর বল তার চোখের সামনে দিয়ে জালে জড়াবে, এটাই পানেনকা শটের মূল কাজ। কাজটা ঠিকঠাক করতে না পারলে পানেনকা শট হাস্যকর ভুলে পরিণত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইকুয়েডরকোপা আমেরিকা ২০২৪কোয়ার্টার ফাইনালপানেনকাপেনাল্টিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT