চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির মাঠে ‘ফ্রি প্যালেস্টাইন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির মাঠে ফ্রি প্যালেস্টাইন ব্যানার প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের ম্যাচ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচ শুরুর আগে পিএসজির সমর্থকরা বিশাল আকারের ‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানার উন্মোচন করে। নেশনস লিগে আট দিন পর ইসরায়েলের বিপক্ষে হতে চলা ম্যাচের আগে বার্তা দিয়ে রাখল ফ্রান্সের সমর্থকগোষ্ঠী।

বিশাল ব্যানারের সাথে একটি বার্তাও দেখায় সমর্থকরা। লেখা ছিল, ‘মাঠের যুদ্ধ শুরু, কিন্তু পৃথিবীতে শান্তি।’ ম্যাচের মধ্যে তারা আরেকটি বার্তা প্রদর্শন করে। যেখানে লেখা ছিল, ‘গাজায় একটি শিশুর জীবনের মূল্য কি অন্যের চেয়ে কম?’

পার্ক ডে প্রিন্সেস কর্তৃপক্ষ এই ঘটনায় বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ‘পিএসজি এ ধরনের প্রদর্শনীর বিষয়ে মোটেও অবগত ছিল না। পিএসজি মনে করে পার্ক ডে প্রিন্সেস ফুটবলের জন্য একটি জায়গা এবং এখানে বা তার আশেপাশে রাজনৈতিক কোনো বার্তা প্রদর্শনের কঠোর বিরোধিতা করে।’

Banglabid

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ এ ধরনের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। পিএসজির কাছে ব্যাখ্যা চাইবেন উল্লেখ করে বলেছেন, ‘আমি কোনকিছুই বাদ দিচ্ছি না। আমি পিএসজির কাছে ব্যাখ্যা চাইব।’

গতবছর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সময় প্যালেস্টাইনের পতাকা ওড়ানোয় সেলটিককে সাড়ে ১৭ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। ১৪ নভেম্বর স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে ইসরায়েলের বিপক্ষে নামবে ফ্রান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলচ্যাম্পিয়ন্স লিগনেশনস লিগপিএসজিপ্যালেস্টাইনফ্রান্সব্রুনোলিড স্পোর্টসসেলটিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

পরবর্তী

বন্ডকে জনপ্রিয় করতে চায় সরকার: অর্থ উপদেষ্টা

পরবর্তী
বন্ডের গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ডকে জনপ্রিয় করতে চায় সরকার: অর্থ উপদেষ্টা

রাজনৈতিক নেতা আমির হোসেন আমু ছবি, sunglasses পরা, সমুদ্র পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলায় আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে

সর্বশেষ

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT