চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, নিহত ২৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক সামরিক অভিযানে ২৯ জন জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।

আজ (২৯ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রোববার রাতের এই অভিযান দেশটির চলমান ‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ বলে জানিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের দাবি, নিহতরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী গোষ্ঠী জামাতুল আহরারের সদস্য।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার জবাব হিসেবে নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করেছে।  সীমান্তবর্তী বাজাউর এলাকায় টিটিপি ও জামাতুল আহরারের ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এতে টিটিপির শীর্ষ পর্যায়ের কমান্ডার খান ফারোশ আকা জাবালও নিহত হয়েছেন।

Banglabid

এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার রাতে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে জঙ্গি হামলার পর। ওই হামলায় রেঞ্জার্সের তিন কর্মকর্তা নিহত হন। পাল্টা অভিযানে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত এবং একজন আহত অবস্থায় গ্রেপ্তার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে টিটিপির শাখা সংগঠন জামাতুল আহরারের সদস্য বলে স্বীকার করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে টিটিপিকে ঘিরে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। যদিও আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানপাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় ভিসা আবেদন জমার প্রথম দিনেই দীর্ঘ লাইন

পরবর্তী

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ীদের মিষ্টিমুখ

পরবর্তী
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ীদের মিষ্টিমুখ

৩ হাজার কোটি টাকার প্রকল্প - প্রশ্নবিদ্ধ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT