চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডাকে দিয়ে পরাজয়ের বৃত্ত ভাঙল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হার দিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায় ৬ রানে। তৃতীয় ম্যাচে এসে হারের বৃত্ত থেকে বেরিয়েছে বাবর আজমের দল। কানাডাকে হারিয়েছে ৭ উইকেটে।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে কানাডাকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে দলটি। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

রানতাড়ায় নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভালো হয়নি। ২০ রানে ফিরে যান সাইম আয়ুব। ১২ বলে ৬ রান করেন তরুণ ওপেনার। দ্বিতীয় উইকেটে বাবর আজমকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন রিজওয়ান। ৮৩ রানে বাবর ফিরে গেলে জুটি ভাঙে। ৩৩ বলে ৩৩ রান করেন পাকিস্তান অধিনায়ক।

চারে নামা ফখর জামান ব্যর্থ হন। ৬ বলে ৪ রান করে ফিরে যান। উসমান খানকে সঙ্গী করে নিজের ফিফটির পাশাপাশি দলের জয় নিশ্চিত করে পিচ ছাড়েন রিজওয়ান। দুটি চার ও এক ছক্কায় ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন এ ওপেনার। ১ বলে ২ রান করেন উসমান খান।

কানাডার হয়ে ডিলন হেইলিজার দুটি এবং জেরেমি গর্ডন এক উইকেট নেন।

এর আগে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অন্য দলগুলো ব্যাট করতে ভুগলেও শুরুতে দারুণ খেলেছে কানাডা। পাওয়ার প্লেতে সাদ বিন জাফরের দল দুই উইকেট হারিয়ে ৩০ রান তোলে। ওপেনার অ্যারন জনসনের ব্যাটে রান আসতে থাকে। এ সময় একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদি।

Reneta

মধ্যবর্তী ১০ ওভারে আঘাত হানেন পেসার হারিস রউফ। এক ওভারে দুটি উইকেট তুলে নেন তিনি। এ সময় আমির ফিরে এসে আরও একটি উইকেট তুলে নেন। জনসনও ফিফটি তুলে নেন। ৪৪ বলে ৫২ রান করেন এ ওপেনার।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ও হারিস রউফ দুটি করে উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪রিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT