চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১২, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে রোমাঞ্চকর জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সফরকারীদের ১০৪ রানে হারিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছে টিম টাইগার্স।

মঙ্গলবার মিরপুর টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ২৬৮ রানের লক্ষ্যতাড়ায় দ্বিতীয় ইনিংসে নেমে নাহিদ রানার গতি ঝলকে ১৬৩ রানেই গুটিয়ে যায় শান মাসুদের দল।

এই দুর্দান্ত জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ধাপ এগিয়ে তারা এখন এসেছে ষষ্ঠ স্থানে।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগের দুই ম্যাচে একটি ড্র ও একটি হার নিয়ে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে ছিল টাইগাররা। তবে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন শতকরা ৪৪.৪৪ শতাংশ।

অন্যদিকে, এই হারে পাকিস্তান নেমেছে সপ্তম স্থানে, তিন ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩ শতাংশ। বর্তমানে টেবিলে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টসহ বর্তমান চক্রে বাংলাদেশের সামনে আরও ৯টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। চলতি সিরিজের পর আগস্টে দুই ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ফিল সিমন্সের শিষ্যরা।

Reneta

এরপর অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। নভেম্বরে সাউথ আফ্রিকা সফর এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে চক্র শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশান্তসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT