ক্রিকেট

‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, প্রস্তুতি নিচ্ছেন ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাত ম্যাচ খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সাত ম্যাচের একটিও জিততে পারেনি তারা। বিশ্বকাপে দলটির হারার রেকর্ড শতভাগ। আহমেদাবাদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজমের কাছে প্রশ্ন আসে বিষয়টি নিয়ে। ২৮ বর্ষী এ ব্যাটার জানান রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য।

পাকিস্তানের টপঅর্ডার এ ব্যাটার বলেছেন, ‘আমি বিশ্বাস করি, অতীতে কি হয়েছে সেদিকে এত বেশি গুরুত্ব দেয়ার দরকার নেই। সামনের দিনে কি ঘটবে বা ঘটতে যাচ্ছে সেদিকে গুরুত্ব দেয়া উচিত। রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য।’

‘আল্লাহর ইচ্ছায়, আগামীকাল আমাদের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। এদিন যে কোনো কিছুই হতে পারে। আমি পুরোপুরি বিশ্বাস করি আমার দল প্রথম দুই ম্যাচে ভালো করেছে, এবং আগামীকালও ভালো করার চেষ্টা থাকবে তাদের।’

পরিবার ও বন্ধু-বান্ধব থেকে ম্যাচ নিয়ে কেমন চাপ পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বাবর পাঞ্জাবি কৌতুক ব্যবহার করেন। বলেন, ‘কে কি বলছে সে সম্পর্কে জানি না, কিন্তু সবাই ফোন করছে টিকিটের জন্য।’

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিষয়:আহমেদাবাদ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নরেন্দ্র মোদী স্টেডিয়াম পাকিস্তান বাবর ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…