চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ ওভারে ৯ উইকেট খুইয়ে হারল পাকিস্তান

অস্ট্রেলিয়া সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি সময়মত শুরু হয়নি, ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। খেলা পেছাতে পেছাতে এক পর্যায়ে ম্যাচ নেমে আসে মাত্র ৭ ওভার করে লড়াইয়ে। সেখানেও ২৯ রানে জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিক দলটি।

টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ছোট সংস্করণে অভিষেক হয়েছে সহ-অধিনায়ক হয়ে আসা সালমান আলী আঘার। নির্ধারিত ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৩ এবং শেষদিকে মার্কাস স্টয়নিসের ৭ বলে ২১ রানে ৪ উইকেট হারিয়ে ৯৩ সংগ্রহ করে অজিরা। এক ওভারে ৯ রান দিয়ে আব্বাস আফ্রিদি ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিস রউফ।

ওপেনার শাহিবজাদা ফারহান জবাবে নেমে স্পেন্সার জনসনের প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকান। চতুর্থ বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে জাভিয়ের বার্টলেটের বলে শর্টে ক্যাচ দেন রিজওয়ান। ওই ওভারে উসমান খানকেও সাজঘরে পাঠান বার্টলেট।

তৃতীয় ওভারে এসে বিপদে পড়ে পাকিস্তান, নাথান এলিসের প্রথম বলে আউট হন বাবর আজম, তৃতীয় বলে বিদায় নেন ইরফান খান। ওভারে আসে ৪ রান। চতুর্থ ওভারে সালমান আঘা বাউন্ডারি মারলেও পরের বলে আউট হয়ে বিপদ বাড়ান পাকিস্তানের। এসময় ২৪ রানে ৬ উইকেট হয়ে যায় পাকিস্তান।

পাকিস্তানের সর্বোচ্চ আসে পেসার আব্বাস আফ্রিদির থেকে, অপরাজিত ২০ রান করেন। আসা-যাওয়ার মাঝে অন্যরা রান করতে না পারায় ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান পর্যন্ত পৌঁছায় পাকিস্তান, হারে ২৯ রানে।

বার্টলেট ২ ওভারে নিয়েছেন ৩ উইকেট, নাথান এলিস ৩টি এবং জনসন, অ্যাডাম জাম্পা নিয়েছেন ২টি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআব্বাসপাকিস্তানবার্টলেটম্যাক্সওয়েললিড স্পোর্টসস্টয়নিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

একাদশে থাকবেন না নেইমার, ‘জাপানি মেসি’ খেলতেই পারবেন না

জুন ২৯, ২০২৬

আজ রাত স্বপনেরও রাত

জুন ২৯, ২০২৬
ছবি: বিবিসি

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নবজাতকই তার মায়ের অনুপ্রেরণা

জুন ২৯, ২০২৬

এআই ও চিপ শিল্প নিয়ে সাউথ কোরিয়ার ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT