বিনোদন

আবারও ‘বড়লোকের বিটি লো’ বিকৃতির অভিযোগ

আবারও ‘বড়লোকের বিটি লো’ বিকৃতির অভিযোগ

‘বড়লোকের বিটি লো’ গানকে বিকৃত করার অভিযোগে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন ‘পদ্মশ্রী’ পাওয়া ভারতয়ি শিল্পী রতন কাহার।

তিনি অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পেইজ থেকে তার গানটিকে বিকৃত করে ছাড়া হয়েছে এবং সেখানে তার নাম পর্যন্তও উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে সরব হয়েছেন রতন কাহার ও তার ছেলে দেবাশিস কাহার।

ভাদু গান গেয়ে গায়ক জীবন শুরু করেছিলেন পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী রতন কাহার। এরপর তিনি নিজে গান লেখা শুরু করেন এবং ১৯৭২ সালে তিনি লিখেছিলেন ‘বড়লোকের বিটি লো’ গানটি। গানটি প্রথম গেয়েছিলেন শিল্পী স্বপ্না চৌধুরী।

প্রসঙ্গত, ২০২০ সালে তার গানটিকে বিকৃত করে গাওয়ার অভিযোগে জনপ্রিয় ভারতীয় র‌্যাপার বাদশাহর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল নেটদুনিয়া। বাদশাহর গাওয়া ‘লাল গেন্দা ফুল’ নামে গানের সাথে বহুলাংশে মিল খুঁজে পাওয়া গিয়েছিল ‘বড়লোকের বিটি লো’ গানের।

সেই সময় প্রকাশ্যে ক্ষমা চান বাদশা এবং টাকা দিয়েও সাহায্য করেছিলেন রতন কাহারকে। বাদশা বলেছিলেন, আমি জানি রতন কাহার একজন মহান শিল্পী। শুনেছি তাঁর আর্থিক অবস্থা ভালো নয়, আমি তাঁকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই।

বীরভূমের সিউড়ির বাসিন্দা এই শিল্পীর লেখা ‘বড়লোকের বিটি লো’ গানটি আজও লোকের মুখে মুখে, পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। কিন্তু তারপরও সংসার চালাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বর্ষীয়ান শিল্পী রতন কাহার।

বিষয়:Bengali Song Ratan Kahar Singer Song

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…