বিনোদন

দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা

দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা

কিয়ারা-সিদ্ধার্থ জুটির সংসারে আবারো এলো সুখবর। প্রথম সন্তানের পর এবার দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন জনপ্রিয় এই তারকা জুটি।

মেয়েকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিয়ারা নিজেই।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদ পাওয়ায় তাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে উঠেছে।”

ছবিতে কিয়ারার সঙ্গে দেখা গেছে সিদ্ধার্থ ও তাদের মেয়ে সারায়াহর হাত। তিনজনের হাত মিলে রয়েছে একজোড়া ছোট্ট বোনা শিশুর জুতো।

গেল বছর সারায়াহর জন্মের আগে যেভাবে নিজেদের জীবনে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন, এবারের ঘোষণাতেও অনেকটা একই ধরনের ছবি ব্যবহার করা হয়েছে।

কিয়ারা ও সিদ্ধার্থ গত বছরের নভেম্বর মাসে তাদের মেয়ে সারায়াহকে স্বাগত জানিয়েছিলেন। মা হওয়ার পর খুব বেশি সময় কাজ থেকে দূরে থাকেননি কিয়ারা। চলতি বছর যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

মাতৃত্ব তার জীবনে কতটা পরিবর্তন এনেছে, সে বিষয়ে রাজ শামানির পডকাস্টে কথা বলেছিলেন কিয়ারা। অভিনেত্রী জানিয়েছিলেন, মা হওয়ার আগে ও পরে তিনি নিজেকে সম্পূর্ণ আলাদা মানুষ বলে মনে করেন। অন্য এক সাক্ষাৎকারে মাতৃত্ব তাকে আরও ‘টাইগ্রেস’ করে তুলেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

বিষয়:কিয়ারা আদভানি কিয়ারা-সিদ্ধার্থ সিদ্ধার্থ মালহোত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…