চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স, মেধা, অভিজ্ঞতা, একনিষ্ঠতার সবটুকু করেছি ‘পাপ পুণ্য’তে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২৫, মে ২০২২
বিনোদন
A A

‘মনপুরা’র প্রায় এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার নাম ‘পাপ পুণ্য’, শুরু থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত চঞ্চল। শুক্রবার থেকে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমাটি বাংলাদেশ সহ একযোগে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কানাডা ও আমেরিকায়।

‘পাপ পুণ্য’ নিয়ে নিজের অনুভূতি জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমার বয়স, মেধা, অভিজ্ঞতা, একনিষ্ঠতা মিলিয়ে যতটুকু করার সেটুকুই করেছি ‘পাপ পুণ্য’ সিনেমাতে। শুধু আমি নই,‘পাপ পুণ্য’ সিনেমার সাথে যুক্ত সবাই সেই চেষ্টাটিই করেছেন সিনেমাপ্রেমী দর্শকদের জন্য।

তিনি বলেন, ‘যে সকল সীমাবদ্ধতার ভেতর দিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়, দর্শকরা তার অনেকটাই জানতে পারেন না, অবশ্য জানবার কথাও না। তবে বাংলাদেশের সিনেমার সকল সীমাবদ্ধতা কাটিয়ে শুধুমাত্র দর্শকদের জন্যই আমরা ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করি। তাই,দর্শক সিনেমা হলে এসে ভালো কাজগুলো দেখলেই,আমাদের চেষ্টা ও পরিশ্রম সার্থক হয়।’

শুক্রবার দেশের কুড়িটির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাপ পুণ্য’। বিশেষ করে রাজধানীর সর্বাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাচ্ছে ছবিটি।

এদিকে শুধু বাংলাদেশে নয়, শুক্রবার থেকে একযোগে ‘পাপ পুণ্য’ মুক্তি পেয়েছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ গুলোতেও। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, শুক্রবার থেকে কানাডার ৭টি ও আমেরিকার ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, আমাদের পরিবেশনায় প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার ৯১ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। এর মাঝে কানাডায় ৭টি এবং আমেরিকায় রয়েছে ৮৪টি থিয়েটার।

Reneta

তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহ থেকে (২৭ মে) কানাডার আরো একটি এবং আমেরিকার আরো ২০টি থিয়েটারে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’। উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ১০০ এর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজ্ঞতাঅভিনয়চঞ্চল চৌধুরীপাপ-পুণ্যবয়সমেধালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT