চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনিষ্ঠ অভিনেতা হিসেবে এমিতে ইতিহাস, কে এই ওয়েন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
অভিনেতা ওয়েন এমিতে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের তুমুল আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর জন্য সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা হিসেবে এমিতে ইতিহাস গড়লেন ওয়েন কুপার! এমিতে সেরা সহ-অভিনেতার পুরস্কার নিলেন এই কিশোর!

অভিনয়ে কোনো অভিজ্ঞতা ছিলো না ওয়েনের। অথচ প্রথম কাজেই জিতে নিয়েছেন এমি! আর এ ঘটনাটি অসংখ্য তরুণ শিল্পীর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

এমির সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা হিসেবে ইতিহাস গড়া এই কিশোর অভিনেতাকে নিয়ে এখন বিশ্বে তোলপাড়!

Banglabid

ওয়েন কুপারের জন্ম ইংল্যান্ডের ওয়ারিংটনে। জানা যায়, তার মা একজন কেয়ারার এবং বাবা আইটি পেশায় কাজ করেন। তার আরও দুই ভাই আছে। তিনি ওয়ারিংটন রাইল্যান্ডস আন্ডার–১৫ স্কোয়াডের সদস্যও।

ইংল্যান্ডে জন্ম নেওয়া ওয়েন মূলত ফুটবলার হতে চেয়েছিলেন। তবে পরে তিনি ম্যানচেস্টারের একটি ড্রামা স্কুলে দ্য ড্রামা মোব-এ সাপ্তাহিক অভিনয় প্রশিক্ষণ নিতে শুরু করেন। এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন ‘করোনেশন স্ট্রিটি’ অভিনেত্রী টিনা ও’ব্রায়েন এবং এসথার মর্গান।

অ্যাডোলেসেন্স’ ১৩ বছর বয়সী জেমি মিলার চরিত্রে ওয়েন কুপার

নেটফ্লিক্স মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ দিয়ে ওয়েনের অভিষেক। যেখানে তিনি অভিনয় করেন ১৩ বছর বয়সী জেমি মিলার চরিত্রে। যার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ ওঠে। সিরিজটির সহ-নির্মাতা স্টিফেন গ্রাহাম উত্তর ইংল্যান্ড থেকে একেবারেই অচেনা নতুন অভিনেতা খুঁজছিলেন। ৫০০-রও বেশি অডিশনের মধ্যে থেকে ওয়েনকে বেছে নেওয়া হয়।

Reneta

এই চরিত্রে অভিনয় তাকে এনে দিয়েছে ব্যাপক প্রশংসা এবং বিশ্বের অন্যতম সেরা শিশু অভিনেতাদের কাতারে জায়গা করে দিয়েছে। প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনি গথাম টিভি অ্যাওয়ার্ড-এও লিমিটেড সিরিজ শাখায় জিতেছেন ‘আউটস্ট্যান্ডিং সাপোর্টিং পারফর্মেন্স’ পুরস্কার।

‘অ্যাডোলেসেন্স’-এ কিশোর অভিনেতা ওয়েন কুপার

২০২৫ সালের মে মাসে তিনি ইংরেজ সংগীতশিল্পী স্যাম ফেন্ডারের গান ‘লিটল বিট ক্লোজার’-এর মিউজিক ভিডিওতে অভিনয় করেন। শিগগিরই বিবিসি থ্রি-র আসন্ন সিরিজ ‘ফিল্ম ক্লাব’ এও দেখা যাবে তাকে। এছাড়া এমারাল্ড ফেনেলের ওথেরিং হাইটস-এ তরুণ হিথক্লিফ চরিত্রে নির্বাচিত হয়েছেন তিনি, যা মুক্তি পাবে ২০২৬ সালে। ডব্লিউআইওএন

যে সিরিজ নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন, বলা হচ্ছে ‘সমাজের আয়না’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিওয়েন কুপারজেমি মিলারনেটফ্লিক্সলিড বিনোদনলিমিটেড সিরিজসিনেমাসিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সবজি–মুরগির দামে ওঠানামা

পরবর্তী

কেন ম্যাচ রেফারির অপসারণ চাচ্ছে পাকিস্তান?

পরবর্তী
দুই ক্রিকেট বিশ্লেষক মাঠে আলোচনা করছেন, একটি ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন ম্যাচ রেফারির অপসারণ চাচ্ছে পাকিস্তান?

বিচারকের সামনে বিভিন্ন রাজনৈতিক নেতা ও আইনজীবীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুর-৪ আসনকে ভেঙে দুটি আসনে করতে হাইকোর্টে রিট

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT