চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে ব্যাগ ভরে যেসব উপহার নেবেন তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
বিনোদন
A A
উপহার সামগ্রী ও পণ্যসমূহের ছবি, যা অস্কার অনুষ্ঠানে বিতরণ করা হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার না জিতলেও খালি হাতে ফিরতে হবে না তারকাদের। প্রতিবছরের মতো এবছরেও তারকাদের জন্য থাকছে অস্কার গিফট ব্যাগ।

এই ‘এভরিওয়ান উইনস’ গিফট ব্যাগটি প্রতি বছর অস্কারে যারা মনোনীত হন তাদের কনসোলেশন প্রাইজ হিসেবে দেওয়া হয়।

এটা মূলত মূল বিভাগগুলোর মনোনীত প্রার্থীদের দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রী বিভাগ। লস অ্যাঞ্জেলেসের কোম্পানি ‘ডিসটিঙ্কটিভ অ্যাসেট’ এই গুডি ব্যাগগুলো দিয়ে থাকেন। ২০০২ সাল থেকে এই গিফট ব্যাগগুলো দিয়ে আসছে তারা।

Banglabid

গিফট ব্যাগে ক্ষুদ্র ব্যবসায়ী, নারীদের পরিচালিত ব্র্যান্ডগুলোকে প্রাধান্য দেয়া হয়। সাথে থাকে স্বনামধন্য বিলাসবহুল ব্র্যান্ডের নানা পণ্য। এ বারের অস্কারের গিফট ব্যাগের মূল্যও বরাবরের মতোই কোটি টাকারও বেশি।

এবারের গিফট ব্যাগে থাকবে সুইজারল্যান্ডের শ্যালে জেরমাট পিকে অবকাশ যাপনের কুপন। সেখানে এক রাত যাপন করতে খরচ হয় ১ লক্ষ মার্কিন ডলার। থাকছে ক্যালিফোর্নিয়ার গোল্ডেন ডোর লাক্সারি স্পা ও রিসোর্টে সাত দিন কাটানোর কুপন। এছাড়াও সেন্ট বার্থের একটি অসাধারণ প্রাইভেট ভিলা-তে তিন রাত থাকার সুযোগ থাকছে।

এসব পাঁচ তারকা মানের থাকার জায়গা ছাড়াও থাকছে টপ-লাইন বিউটি প্রোডাক্টস। মিয়াজি স্কিনকেয়ার, অ্যাডোনিস আরকানা এবং ডানুসেরার পণ্য থাকছে ব্যাগে। থাকছে ডিজাইনার বালিশ ও বালিশের কভার। হাতে তৈরি হ্যান্ড ব্যাগ ও ব্যাগ প্যাক। রান্না ঘরের ব্যবহারের বিলাসবহুল পণ্য। ফুল, কালেকটর্স এডিশন রুবিক’স কিউব, বই, চকলেট, হেলথ সাপ্লিমেন্টস, নানা রকমের খাবার, পানীয় সহ আরও অনেক কিছু থাকছে।

Reneta

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার। আগামী ১০ মার্চ (বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর) আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসছে ৯৬তম অ্যাকাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্স অস্কারের জমকালো আসর। এদিন বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারগিফট ব্যাগলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পরবর্তী

ভারতে স্বামীকে আটকে রেখে স্প্যানিশ পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ

পরবর্তী
স্প্যানিশ পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজনরা মুখোশ পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে স্বামীকে আটকে রেখে স্প্যানিশ পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ

রমজানে ব্যাংকে লেনদেন পাঁচ ঘণ্টা

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT