বিনোদন

পেছালো ‘ডুন টু’, লাভ হলো ‘ওপেনহেইমার’-এর

ডুন টু সিনেমার দুই চরিত্রের ছবি, একজন হুড পরা এবং অন্যজন হ্যাট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুন টু সিনেমার দুই প্রধান চরিত্রের ছবি, একজন হুড এবং অন্যজন হ্যাট পরা, যা সিনেমার রহস্যময় পরিবেশ বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ডুন টু’ পেছানোতে লাভ হলো ক্রিস্টোফার নোলানের ‘‌ওপেনহাইমার’-এর। অন্যতম প্রতিদ্বন্দ্বী সরে যাওয়ায় অস্কারের দৌড়ে অনেক এগিয়ে গেল ছবিটি।

ওয়ার্নার ব্রোস থেকে জানানো হয়েছে ২০২৩ সালে আসছে না ‘‌ডুন টু’। সিনেমাটি পিছিয়ে গেছে নানা কারণে। এর মধ্যে প্রথম ও প্রধান কারণ চিত্রনাট্যকার ও রেডিও-টেলিভিশন অভিনেতাদের ধর্মঘট। সিনেমার কাজ বিলম্বিত হয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে জানানো হয়েছে ‘ডুন টু’ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের মার্চে। হলিউডে চলমান চিত্রনাট্যকার ও শিল্পীদের ধর্মঘটই মুক্তি পেছানোর প্রধান কারণ। সিনেমার কাজ বিলম্বিত হয়েছে।

ডুন পেছানোর মধ্য দিয়ে লাভবান হলো ক্রিস্টোফার নোলানের ‘‌ওপেনহাইমার’। বিশেষ করে ভিজুয়াল ইফেক্টের ক্ষেত্রে ‘ডুন টু’-এর সাথে লড়াই করে টিকে থাকতে পারতো না ‘ওপেনহেইমার।’ বেশি সংখ্যক অস্কার জেতার সম্ভাবনা বাড়লো ‘ওপেনহেইমার’-এর।

‘ডুন’ ৯৪ তম অস্কারে জিতেছিল ছয়টি পুরস্কার- প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি, ফিল্ম এডিটিং, সাউন্ড, ভিজুয়াল ইফেক্টস ও ওরিজিনাল স্কোর। ট্রেলার এবং ছবিটির হাইপ দেখে মনে করা হচ্ছে ‘ডুন টু’ আগেরটির চেয়েও ভালো হবে। ফলে যদি মুক্তি পেত তাহলে ‘ওপেনহেইমার’-এর শক্ত প্রতিদ্বন্দ্বী হতো ছবিটি।

২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার।

বিষয়:অস্কার ওপেনহেইমার ক্রিস্টোফার নোলান ডুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…