চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেগ ও সংবেদনশীল উত্তর দিতে সক্ষম জিপিটি-৪.৫ প্রকাশিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
চ্যাটজিপিটি-৪.৫ এর লোগো সহ একটি মোবাইল ফোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই তাদের নতুন মডেল জিপিটি-৪.৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মডেল। আগের মডেলগুলোর তুলনায় এটি আরও ভালোভাবে আবেগ বুঝতে পারে এবং সংবেদনশীলভাবে উত্তর দিতে সক্ষম।

সিএনবিসি নিউজ জানিয়েছে, এআই মডেল জিপিটি-৪.৫, যার কোডনাম “অরিয়ন”। এটি এখন পর্যন্ত ওপেনএআই এর সবচেয়ে বড় মডেল। যা উন্নততর কম্পিউটিং শক্তি এবং অধিক তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে।

যদিও এটি আগের মডেলের তুলনায় বড়, তবুও ওপেনএআই এটিকে সর্বোচ্চ পর্যায়ের মডেল হিসেবে ঘোষণা করেনি এখনও। এই মডেলটি আগের মডেলগুলোর তুলনায় কম ভুল তথ্য উপস্থাপন করে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে উন্নত ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, জিপিটি-৪.৫-এর সঙ্গে কথা বললে মনে হবে যেন একজন চিন্তাশীল মানুষের সঙ্গে কথা বলছি। এটি এমন একটি মডেল, যা আমাকে চমকিত করেছে এবং সত্যিকারের ভালো পরামর্শ দিয়েছে।

তিনি জানান, এই মডেলটি আরও ‘বড়’ এবং ‘ব্যয়বহুল’ হবে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে পেইড সাবস্ক্রিপশন স্তর (প্লাস ও প্রো) চালু করতে চাইলেও পর্যাপ্ত জিপিইউ না থাকায় তা সম্ভব হয়নি। তবে পরবর্তী সপ্তাহে আরও হাজার হাজার জিপিইউ যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং প্রথমে প্লাস ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।

মডেলটি প্রাথমিকভাবে সফ্টওয়্যার ডেভেলপার এবং সাবস্ক্রিপশনধারী ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে। ওপেনএআই এর গবেষণা প্রধান অ্যালেক্স পেনো বলেছেন, জিপিটি-৪.৫ আগামী সপ্তাহে চ্যাটজিপিটি প্লাস এবং সাবস্ক্রিপশনধারীদের জন্য উন্মুক্ত করা হবে।  চ্যাটজিপিটি এডু এবং এন্টারপ্রাইজ গ্রাহকরা পরের সপ্তাহে এর অ্যাক্সেস পাবেন।

ট্যাগ: এআইওপেনএআইকৃত্রিম বুদ্ধিমত্তাচ্যাটজিপিটিজিপিটি-৪.৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজায় যুদ্ধের ধ্বংসাবশেষের ওপর ফিলিস্তিনিদের অন্যরকম ইফতার

পরবর্তী

বরুণের ৫ উইকেট, কিউইদের হারিয়ে গ্রুপসেরা ভারত

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠছে, বরুণের ৫ উইকেটের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুণের ৫ উইকেট, কিউইদের হারিয়ে গ্রুপসেরা ভারত

বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় খেলোয়াড়দের ছবি, বিভিন্ন দেশের ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির প্রতিপক্ষ-খেলা যেদিন

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT