চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিয়মের বাইরে কিছুই করছি না’- ‘জওয়ান’ মুক্তি নিয়ে মামুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৩
বিনোদন
A A

“সরকার অনুমতি দিয়েছেন ঈদ-পূজার মতো বড় ফেস্টিভ্যালের বাইরে বছরে ১০টি উপমহাদেশের ছবি আসতে পারবে। সরকারের যাবতীয় নিয়মনীতি মেনেই ‘জওয়ান’ আনছি। নিয়মের বাইরে কিছুই করি না।”

ভারতের সাথে একই দিনে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি নিয়ে বললেন আমদানি প্রতিষ্ঠান অ্যাকশানকাট এর কর্ণধার অনন্য মামুন।

তিনি বলেন,‘হুট করে তো জওয়ান এর মতো ছবি আসছে না। দীর্ঘদিন এটি প্রক্রিয়ায় ছিল। বড় কোনো ট্র্যাজেডি না ঘটলে ৮ সেপ্টেম্বর বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি কেউ ঠেকাতে পারবে না। সেই অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি।

পরিবেশক মামুন আরও বলেন, এবার ঈদে আমাদের একাধিক ছবি ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে। তাহলে আমাদের দেশে কেন বাইরের ছবি আসবে না? হিন্দি ছবি আনলে কালচার নষ্ট হবে বলে যারা বলে তারা এ কথা বলার আগেই হয়তো কোনো না কোনো হিন্দি গান দেখে এমন মন্তব্য করেছে!

মামুন জানিয়েছেন, আমদানি নীতিতে ‘জওয়ান’ এর পরিবর্তে ইন্ডিয়াতে মুক্তি পাবে ঢাকার সুপারস্টার শাকিব খানের ছবি ‘নবাব এলএলবি’।

এদিকে, ৮ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দীপংকর দীপন পরিচালিত তারকাবহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তর্জাল’। সেই হিসেবে বাংলাদেশের সিনেমা হলগুলোতে এই ছবির সঙ্গে ক্ল্যাশ হতে পারে ‘জওয়ান’র, এমনটা মনে করছেন সংশ্লিষ্ঠরা। অনেকেই বলছেন,  সাড়ে তিনশো কোটির ‘জওয়ান’র সঙ্গে প্রতিযোগিতায়  টিকবে না সিয়াম-মিমদের ‘অন্তর্জাল’। এতে করে দেশের সিনেমারই ক্ষতি হবে।

Reneta

অনন্য মামুন বললেন, এর উল্টোটাও ঘটতে পারে। মিশন ইমপসিবল, ওপেন হেইমার, বারবি’র মতো ছবির চেয়েও ঈদে প্রিয়তমা, সুড়ঙ্গ ভালো চলেছে। এগুলোর টিকেট না পেয়ে অনেক দর্শক হলিউডের ছবি দেখেছে। আমার মনে হয় ‘জওয়ান’ এবং ‘অন্তর্জাল’ একসাথে চললে সিনেমা হলগুলোতে ফেস্টিভ্যাল বিরাজ করবে। তাই দুটি ছবিকেই সাপোর্ট করা উচিত। কোন ছবি ভালো চলবে বা কম চলবে এটা নির্ধারিত হয় দর্শকদের সাপোর্টে।

এদিকে, শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামে একটি প্যান ইন্ডিয়ান ছবি করবেন বলে কিছুদিন ধরে জানিয়ে আসছেন অনন্য মামুন। তিনি জানান, নির্দিষ্ট করে জানাতে চাইনা, শুটিং শুরুর আগেই সবকিছু জানাবো। যেহেতু শাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার সেই কারণে তার প্রতি দর্শকদের আগ্রহ বেশি। প্যান ইন্ডিয়ান ছবি আসলে মুখের কথা না, সবকিছু গোছাতে সময় লাগছে। ‘দরদ’ ছবিটি হবে এটা নিশ্চিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅন্তর্জালঅ্যাটলিজওয়ানদীপংকর দীপনমিমলিড বিনোদনশাহরুখশাহরুখ খানসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT