অপরাধ

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান ও আশপাশের এলাকা দেখানো মানচিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ শাহ (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বুধবার (২২ জুন) রাতে বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে। ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে রাত সাড়ে আটটার দিকে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত সাড়ে দশটার দিকে মারা যান।

পুলিশ ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহতের স্ত্রী সাজেদা বেগম কক্সবাজার সদর হাসপাতালে জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান। এসময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়।

চলতি মাসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজন মাঝি সহ তিন জন রোহিঙ্গা খুন হয়েছে।

 

বিষয়:কক্সবাজার দুর্বৃত্তের গুলি রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…