চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯ পার্সেন্ট দর্শক বলছে, ‘অসময়’ ভালো লেগেছে: অমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

ওয়েব ফিল্ম ‘অসময়’ বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। সমাজের চারাপাশের নানা শ্রেণী-পেশার মানুষের গল্পগুলো একত্রে করে নির্মিত এই ওয়েবটি মুক্তির পর থেকে সামাজিক মাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে। কেউ কেউ এটি দেখে সিনেমার স্বাদ পাচ্ছেন!

বঙ্গ’র প্রযোজনায় এক সপ্তাহ হলো মুক্তি পেয়েছে ‘অসময়’। এরই মধ্যে রীতিমত হইচই ফেলে দিয়েছে কনটেন্টটি। সোশ্যাল হ্যান্ডেলে সব শ্রেণীর দর্শকের ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। দর্শকদের এমন ‘কুইক রেসপন্স’ অমিকে আবেগ আপ্লুত করছে! ভাষ্য, যেমনটা আশা করেছিলেন সেটি উতরে গেছে।

দর্শক বলছেন, কনটেন্টটির বিশেষত্ব হচ্ছে, সাধারণ গল্পে অসাধারণ নির্মাণ। এর সঙ্গে মধ্যবিত্ত পরিবার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চালচলন, পুলিশ সাংবাদিক কেমিস্ট্রি, আইনজীবী, এজেন্সির মালিকের লাইফস্টাইল মিলিয়ে গল্প যেমন রসদ যোগ করেছে, তেমনি ড্রামা ছিল পরিপূর্ণ। সংলাপগুলো সময়ের অসঙ্গতি গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। এসব কারণে আড়াই ঘণ্টার এই ওয়েব ফিল্মটি এক বসায় দেখে ফেলা যাচ্ছে!

চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, ‘অসময়’র যে রেসপন্স পাচ্ছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সবার কাছে কৃতজ্ঞ। এমনও হচ্ছে, শুটিংয়ে আউটডোরে রাস্তাঘাটে দর্শকরা দৌড়ে এসে অমিদের জানাচ্ছেন, ‘অসময়’ দেখে তাদের ভালো লেগেছে। অমির ভাষ্য, যেখানে যাচ্ছি লোকাল পিপলরা এসে ‘অসময়’র প্রশংসা জানাচ্ছে। তারা বলছে, ২০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে তাদের টাকা ও সময় বৃথা যায়নি।

“ওটিটি কনটেন্ট টাকা দিয়ে ম্যাস অডিয়ান্স যেভাবে দেখছেন পরবর্তীতে আরও বড় করে কনটেন্ট নির্মাণের সাহস পাচ্ছি। দর্শক কাজটি দেখে বসে থাকছে না, এটা নিয়ে কথা বলছে। আরেকজনকে দেখতে উৎসাহিত করছে। নিজেদের টাইমলাইনে লিখছে। এটা প্রত্যাশার আসলে বাইরে ফিডব্যাক।”

এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘হোটেল রিল্যাক্স’সহ বহু জনপ্রিয় নাটক ও কিছু ওয়েব কনটেন্ট বানিয়েছেন অমি। সেই কাজগুলোতে প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনা ছিল। তবে ‘অসময়’ অমিকে সেই সমালোচনা ছুঁতেও পারছে না।

Reneta

এই নির্মাতা যেমনটা বললেন, আমার নির্মিত কিছু কাজ আছে, যা দেখে অনেক মানুষ একবাক্যে বলেছে তাদের ভালো লাগেনি। কিন্তু অসময়’র ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে। এক পার্সেন্ট মানুষ সমালোচনা করলেও তারা নির্দিষ্ট কোনো দৃশ্যের কথা বলছে, যে ওই জায়গাটা ভালো লাগেনি। কোনোকিছুই ভালো লাগেনি সেই সমালোচনা নেই। কিন্তু ৯৯ পার্সেন্ট দর্শক বলছে, অসময় ভালো লেগেছে। বৃহৎ সংখ্যক মানুষের এই মতামত আমার কাছে আশীবার্দ।

‘অসময়’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, মনিরা মিঠু, রুনা খান, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, লামিমা, ইশরাত। ক্যামিও হিসেবে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসময়ইন্তেখাব দিনারইরেশ যাকেরইশরাতওয়েব ফিল্মকাজল আরেফিন অমিতারিক আনাম খানতাসনিয়া ফারিণবঙ্গমনিরা মিঠুরুনা খানলামিমালিড বিনোদনশরাফ আহমেদ জীবনশাশ্বত দত্তশিমুল শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আম্মারসহ শিবির নেতাকর্মীর হাতে মারধরের শিকার আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (প্রতিনিধি)।

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

জুলাই ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT