চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল বন্ধের খবরের মাঝে প্রেক্ষাগৃহে নতুন দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের নারী ও পরিবার ছবি, রিকশা ও পরিবারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন ধরে একে একে শোনা যাচ্ছে হল বন্ধের খবর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে বগুড়ার আধুনিক প্রেক্ষাগৃহ মধুবন সিনেপ্লেক্স! আরো কয়েকটি প্রেক্ষাগৃহ বন্ধের খবরও শোনা যাচ্ছে। এরমধ্যে শুক্রবার দেশের অন্তত ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুটি নতুন বাংলা ছবি!

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে দেশের অন্তত ১৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে লীসা গাজী নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ এবং ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।

জয়া আহসানের মানবিক গল্পের ছবি ‘ফেরেশতে’

সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ফেরেশতে’। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

Banglabid

ছবিটি ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জাতীয় পুরস্কার জিতেছিল। এছাড়া ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সমাদৃত হয়। এখন ছবিটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, উত্তরা সেন্টার পয়েন্ট, চট্টগ্রামের বালি আর্কেড) শাখাসহ ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমায়।

নারীর স্বাধীনতার লড়াই নিয়ে ‘বাড়ির নাম শাহানা’

অন্যদিকে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ দেখাচ্ছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। সিনেমাটির মুখ্য চরিত্রে আছেন আনান সিদ্দীকা।
এছাড়া রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে।

ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দীকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির, সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম।

Reneta

এই সিনেমাটি প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্স (পান্থপথ, মিরপুর, উত্তরা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), গ্র্যান্ড রিভার ভিউ হোটেল (রাজশাহী) ও মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট (বগুড়া) প্রেক্ষাগৃহে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ যাকেরকাজী রুমাকামরুন্নাহার মুন্নীজয়া আহসানফেরেশতেবাড়ির নাম শাহানালিড বিনোদনলুৎফর রহমান জর্জসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

আগস্ট ১২, ২০২৬

টেস্টে বাংলাদেশকে কত রেটিং দিচ্ছেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬

ইউটিউবেও মনির খানের অনন্য রেকর্ড

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে একদিনে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের শক্তিমান অর্থনীতির বড় সংস্কারক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT