চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে আসছে জয়ার ‘নকশী কাঁথার জমিন’, কবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

এবার দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার!

‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খান পরিচালিত ছবি ‘নকশী কাঁথার জমিন’। শুক্রবার আইস্ক্রিন প্রকাশ করেছে সিনেমাটির ট্রেলার। মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ দেখতে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছে প্লাটফর্মটি।

শুধু তাই নয়, জানিয়েছে “নকশী কাঁথার জমিন” মুক্তির তারিখও। প্রায় ২ মিনিটের ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, রবিবার (১৯ অক্টোবর) আইস্ক্রিন-এ মুক্তি পেতে যাচ্ছেন আকরাম খান পরিচালিত জয়া আহসান অভিনীত এই সিনেমা!

মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।

সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুদানআকরাম খানইরেশ যাকেরওটিটিখাঁচাজয়া আহসানদিব্য জ্যোতিনকশী কাঁথার জমিনমুক্তিযুদ্ধরওনক হাসানলিড বিনোদনসিনেমাসৌম্য জ্যোতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আজই ইরানের সঙ্গে চুক্তি সই, দাবি ট্রাম্পের

জুন ১৪, ২০২৬

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ ও সংস্কার বাস্তবায়নের পরামর্শ আইক্যাবের

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT