আসরের শুরুটা দারুণ হয়েছে স্কটল্যান্ডের। ইংল্যান্ডের সাথে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি এরপর নামিবিয়ার সাথে বড় জয়। নিজেদের তৃতীয় ম্যাচে ওমানের বিপক্ষে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দলটি। স্কটিশদের ১৫১ রানের লক্ষ্য দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
অ্যান্টিগুয়েতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ওমান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৫০ রানের সংগ্রহ গড়েছে দলটি।
আরব দেশটির হয়ে দারুন করেছেন প্রতীক আথাভেল ও আয়ান খান। প্রতীকের ফিফটির পর আয়ানের নির্ভার ইনিংসে দেড়শ রানের সংগ্রহ পেয়েছে তারা। ৪০ বলে ৫৪ রান করে ওপেনার প্রতীক। ছয়ে নামা আয়ান ৩৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। এছাড়া আকিব ইলিয়াস ৬ বলে ১৬ রান এবং মেহরান খান ১০ বলে ১৩ রান করেন।
স্কটিশদের হয়ে সাফইয়ান শারিফ দুটি উইকেট নেন। মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ক্রিস সোল ও ক্রিস গ্রিভস নেন একটি করে উইকেট।







