বাংলাদেশ

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শাপলা কলি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।

এতে আরও বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই নতুন প্রতীক বরাদ্দ পাচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতীক তালিকা, শাপলা কলি যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি, নতুন প্রতীক হিসেবে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:ইসি জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি) প্রতীক শাপলা কলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…