চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোটের ভোটে নিজ প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জের রিটে হাইকোর্টের রুল

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:০৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করা রিটের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান প্রশ্নে রুল জারি করেছেন। আগামী দশ দিনের মধ্যে রিটের বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেন। এই রিটে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান স্থগিত চাওয়া হয়।

সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত ৩ নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয়। সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ বড় দলের সঙ্গে কোনো ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীকটি পাবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাদেশ জারিপ্রতীকভোটসংসদ নির্বাচনহাইকোর্টের রুল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬

বাজেট ২০২৬-২৭: সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনে কর-সুবিধার পরিকল্পনা

জুন ৮, ২০২৬

বরগুনায় খাল থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

জুন ৮, ২০২৬

ফ্রান্সে ৯০ বছরের জার্মান-তৃষ্ণা মেটানো জভেরেভের পথটা কঠিন ছিল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT