চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ওলমো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

হ্যামস্ট্রিং ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড দানি ওলমো। অন্তত এক মাসের জন্য তারকা স্ট্রাইকারকে পাচ্ছে না কাতালান ক্লাবটি। স্প্যানিশ তারকাকে ছাড়াই পরের ৬ ম্যাচ খেলতে হবে তাদের।

রোববার রাতে জিরোনার মাঠে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। কাতালানদের তৃতীয় গোলটি এসেছে ওলমোর থেকে, ৪৭ মিনিটে। ৬১ মিনিটে অস্বস্তিবোধ করায় তাকে তুলে নেন হ্যান্সি ফ্লিক। সোমবার অনুশীলনের আগে ওলমোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে ২৬ বর্ষী স্পেন ফরোয়ার্ডের।

২০ অক্টোবর লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে ফেরার সম্ভাবনা নেই ওলমোর। মাঝে লিগে চারটি ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচ খেলবে বার্সেলোনা। বৃহস্পতিবার মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু হবে বার্সার। পরে লা লিগায় ভিয়ারিয়াল, গেটাফে, ওসাসুনা ও আলাভেসের বিপক্ষে খেলবে ফ্লিকের দল। অক্টোবরে আন্তর্জাতিক বিরতির আগে ইয়ং বয়েজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বার্সেলোনা। সব ম্যাচই মিস করবেন ওলমো।

ওলমোর চোটে বার্সেলোনার চোটে থাকা ফুটবলারদের তালিকা দীর্ঘ হল। ওলমো ছাড়াও সাত ফুটবলার চোটে ভুগছেন। তাদের মধ্যে রোনাল্ড আরাউজো, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, মার্ক বার্নাল, ফ্রেঙ্কি ডি জং ও ফার্মিন লোপেজের ফেরার দিন এখনও অনিশ্চিত। আনসু ফাতি ও গ্যাভি সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। মোনাকোর বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওলমোচোটফ্লিকবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬

পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাড়ে ৪ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT