চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু হত্যার অভিযোগের স্থান, আধুনিক নির্মাণের ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার টি ঘর গ্রামে মাহিদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে শিশুর পিতা মো. বশির উদ্দিন দাবি করছেন।

শুক্রবার সন্ধ্যায় বিটঘর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের জানুয়ারী মাসে সরাইল উপজেলা টি ঘর গ্রামের মো. আলীর ছেলে মো. বশির উদ্দিনের সাথে একই উপজেলার পানিশ্বর ইউপির বিটঘর গ্রামের মো. নুরু মিয়ার মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গেল ৪ মাস আগে শিউলি তার ছেলে মাহিদুল ইসলামকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। তাকে বাড়ি ফেরানোর জন্য বহু চেষ্টা করা হলেও সে স্বামীর বাড়িতে ফিরে আসেনি। পরে শুক্রবার সন্ধ্যায় বশির খবর পান তার ছেলে মাহিদুল পানিতে ডুবে মারা গেছে। তিনি এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করেন।

তবে শিউলি আক্তারের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী বশির উদ্দিন শিউলীকে অত্যাচার ও নির্যাতন করে আসছিল। বশির বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন সে শিশুর মৃত্যু নিয়ে মিথ্যা অভিযোগ তুলছে। মূলত শিশু মাহিদুল সবার অজান্তে খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, শিশুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু তার পিতার পক্ষ এটিকে হত্যা বলে দাবি করা হচ্ছে। তাই একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়াশিশুহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীর ভাঙ্গন

পরবর্তী

পিতা-পুত্রের কণ্ঠেও বাজিমাৎ করলো ‘হাওয়া’র গান

পরবর্তী
পিতা ও পুত্রের মধ্যে হাওয়া গানের আলোচনা, আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিতা-পুত্রের কণ্ঠেও বাজিমাৎ করলো ‘হাওয়া’র গান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের চাপায় নিহতের প্রতিবাদে অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের চাপায় মা-ছেলে-মেয়ে নিহত: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT