বাংলাদেশ

লুটপাট করে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

লুটপাট করে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যখাতকে ধ্বংস করে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে। তবে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার সীমাহীন লুটপাট ও দুনীর্তির মাধ্যমে স্বাস্থ্যখাতকে পুরোপুরি ভেঙ্গে দিয়েছে। জনবল ছাড়াই লুটপাটের জন্য কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে যা এখন ভাঙ্গারির কাছে বিক্রি করতে হচ্ছে।

বুধবার ২৮ অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমান ডেভলপমেন্ট ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যেগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য খাতের দুনীর্তি বন্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয় শহর থেকে দেশের প্রতিটি প্রান্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল অবকাঠামোর উন্নয়ন ও চিকিৎসক সহ জনবল দিয়ে স্বাস্থ্য খাতের আমুল পরিবর্তন করা হবে। আগামী দুই বছরের মধ্যে দেশের জনগণের মাঝে পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরো বলেন, আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতকে এমন আমূল পরিবর্তন করা হবে যাতে দেশের একজন রোগীকেও ভারতের মাটিতে যেতে না হয়। কারন আমাদের দেশের চিকিৎকদের মেধা কোন অংশে কম নয়।

এসময় তিনি সাধারণ জনগণকে সর্তক করে বলেন, ফ্যাসিস্টরা আর কথিত রাজাকাররা একত্র হয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করার লক্ষে সবাইকে সজাক থাকতে হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, হেড অব ডেভলপমেন্ট কো-অপারেশন অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফাস্ট সেক্ররটারী সাঈদ হায়দার, শক্তি ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, জেলা সিভিল সার্জন ডাক্তার মো: মিজানুর রহমান, সহ বিএনপির নেতাকর্মীরা।

পরে অতিথিবৃন্দ শক্তি মোবাইল হেলথ ক্লিনিকের ভ্রাম্যমান চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়া শক্তি ফাউন্ডেশন সরদার মো. সাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…