চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের তিনশ পার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরি পূর্ণ করার আগেই দর্শকের মোবাইলের ফ্ল্যাশলাইটে উজ্জ্বল হয়ে ওঠে ইডেনের গ্যালারি। ভক্তদের সেই উল্লাসকে পূর্ণতা দিয়েছেন বিরাট কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে ১১৯ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ৩৫তম জন্মদিনে। সঙ্গে অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। কিংবদন্তির রেকর্ড গড়ার ম্যাচে প্রোটিয়াদের ৩২৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

৪৯তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদাকে ডিপ মিড উইকেটে ঠেলে এক রান নেন কোহলি। বিশ্বকাপে জন্মদিনে সেঞ্চুরি পাওয়া তৃতীয় ক্রিকেটার হন তাতে। আর শচীনের সমান ওয়ানডে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি এখন তারও।

রোববার ক্যারিয়ারের ২৭৭তম ইনিংসে মাইলফলকে পৌঁছান ডানহাতি কোহলি। শচীন ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করে অবসরে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি এখন ৭৯টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক দল।

রোহিত শর্মা ও শুভমন গিলের উদ্বোধনী জুটিতে উড়ন্ত শুরু পায় ভারত। ষষ্ঠ ওভারে দলীয় ৬২ রানে প্রথম উইকেট হারায়। ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে রাবাদার শিকার হন রোহিত।

১১তম ওভারের তৃতীয় বলে দলীয় ৯৩ রানে দ্বিতীয় ব্যাটারকে হারায় ভারত। ২৪ বলে ২৩ রান করে কেশব মহারাজের শিকার হন গিল। তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান সংগ্রহ করেন বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। ৩৭তম ওভারের পঞ্চম আয়ার ফিরে যান লুনগি এনগিদির শিকার হয়ে। ৮৭ বলে ৭৭ রান করেন আয়ার।

Reneta

৪২.১ ওভারে দলীয় ২৪৯ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ১৭ বলে ৮ রান করে ডুসেনের হাতে ক্যাচ দিয়ে জানসেনের শিকার হন লোকেশ রাহুল। এরপর সূর্যকুমার যাদব ব্যাটে এসে উড়ন্ত শুরুর আভাস দিলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৪৬তম ওভারের শেষ বলে দলীয় ২৮৫ রানে কুইন্টন ডি ককের দুর্দান্ত ক্যাচে ফেরেন তাবরাইজ শামসির বলে। ১৪ বলে ২২ করে যান সূর্যকুমার।

৪৯তম ওভারে তৃতীয় বলে ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৪৯তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। ১০ চারে ১১৯ বলে শতরান স্পর্শ করেন। পরে জাদেজাকে নিয়ে ইনিংস শেষ করে আসেন কিংবদন্তি ব্যাটার। ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন, ১৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন জাদেজা।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন লুনগি এনগিদি, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিজানসেনডি ককবাভুমাভারতরোহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT