আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে জয় এখন হাতের নাগালে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে জয় এখন হাতের নাগালে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় এখন ‘হাতের নাগালে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সংঘাতের বিস্তার ও প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব কথা বলেন ট্রাম্প। এসময় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় খুব কাছাকাছি। তবে কখন এবং কীভাবে এই সংঘাতের অবসান হবে, তা অনেকটাই তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে যুক্তরাষ্ট্র যথেষ্ট সুযোগ দিচ্ছে। তবে তেহরান সেই সুযোগ গ্রহণ করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে সংকটের সমাধান করতে চায় এবং ইরানকে চুক্তিতে পৌঁছানোর সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু দেশটি শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সাড়া দেবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ইরান কেন চুক্তিতে রাজি হচ্ছে না, এমন প্রশ্নের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, কেউ কেউ জানতে চান, ইরান কেন সমঝোতায় আসছে না। তারা কি পাগল? হতে পারে।

বিষয়:ইরান ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…