ক্রিকেট

শফিক-ফখরের ফিফটি, সহজ জয়ের পথে পাকিস্তান

পাকিস্তানের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি পাকিস্তানি ক্রিকেটার মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যও দিতে পারেনি বাংলাদেশ। বল হাতেও ম্যাচে ফেরার আভাস দিতে পারেনি টাইগার বোলিং লাইনআপ। দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ফখর জামানের জোড়া ফিফটিতে সহজ জয়ের পথে হাঁটছে পাকিস্তান। 

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। নেমে ৪৫.১ ওভারে ২০৪ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২৪ রান। ফখর জামান ৫৬ রানে ও আবদুল্লাহ শফিক ৬৬ রানে ক্রিজে আছেন।

বাংলাদেশের দেয়া স্বল্প রান তাড়ায় নেমে কোনও ভুল করেননি পাকিস্তানের দুই ওপেনার। দেখেশুনেই ইনিংস বড় করে চলছেন। আঠারোতম ওভারের চতুর্থ বলে ফিফটি পূর্ণ করেন আবদুল্লাহ শফিক। ৫২ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল নয়টি চারের মার।

পরের বলেই ছক্কা হাঁকিয়ে শফিককে অনুসরণ করেন ফখর জামান। দুটি চার ও পাঁচটি ছক্কায় ৫১ বলে ফিফটি পূর্ণ করেন পাকিস্তান ওপেনার।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ তানজিদ পাকিস্তান ফখর বাংলাদেশ মাহমুদউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…