ক্রিকেট

নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ঢুকে পড়লেন তিনি

নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়া ব্যক্তি, ক্রিকেট খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ক্রিকেট মাঠে ঢুকে পড়া একজন ব্যক্তি, অন্যরা নিরাপত্তার জন্য চেষ্টা করছেন তাকে আটকানোর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রিটিশ নাগরিক ড্যানিয়েল জার্ভিস প্র্যাঙ্কস্টার হিসেবে খ্যাত। খেলা চলাকালীন মাঠে ঢুকে নানা কাণ্ডকারখানা করার ‘কুখ্যাতি’ আছে তার। ‘জার্ভো ৬৯’ নামক প্র্যাঙ্কস্টার এবার হানা দিয়েছেন বিশ্বকাপের মঞ্চে।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েন জার্ভো। পরে দৌড়ে কোহলির কাছে যান। ৬৯ নম্বর সংবলিত ভারতের বিশ্বকাপ জার্সি পরিহিত ছিলেন তিনি।

নিরাপত্তাকর্মীরা অবশ্য কিছুক্ষণের মধ্যেই জার্ভোকে মাঠের বাইরে নিয়ে যান। পরে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়েছে তাকে। এমনকি, বিশ্বকাপের ম্যাচগুলোতে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। তবে ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াবে, বিশেষ করে যেহেতু এটি ক্রিকেটের সবচেয়ে বড় পর্যায়ে ঘটেছে।

এর আগে ২০২১ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচের সময় মাঠে ঢুকে পড়েন জার্ভো। গত বছর কার্ডিফে ওয়েলস-নিউজিল্যান্ড রাগবি ম্যাচের আগমুহূর্তেও বাগড়া দেন জার্ভো। এরপর আয়ারল্যান্ড-জাপান রাগবি ম্যাচে জাতীয় সংগীতের সময় বুকে হাত রেখে জাপানি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে যান।

বিষয়:অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিজার্ভো ৬৯ভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…