চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পাওয়া আরও কঠিন হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২৪
আন্তর্জাতিক
A A

জার্মানির জোট সরকার বিরোধী দল ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে সংলাপের মাধ্যমে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চায়৷ সেই লক্ষ্যে সরকার বৃহস্পতিবার একাধিক প্রস্তাব পেশ করেছে৷

শুক্রবার (৩০ আগস্ট) ডয়চে ভেলের প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, জোলিঙেনের ঘটনার জের ধরে জার্মান সরকার বৃহস্পতিবার একগুচ্ছ পদক্ষেপের খসড়া প্রকাশ করেছে৷ এর আওতায় অস্ত্র বহন সংক্রান্ত আইন আরো কড়াকড়ি করা হবে, আশ্রয়প্রার্থীদের প্রাপ্য সুবিধার ক্ষেত্রে নতুন সীমা স্থির করা হবে এবং উগ্র ইসলামপন্থি হুমকির আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলা করার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা আরও বাড়ানো হবে৷

বৃহস্পতিবার দুপুরে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার ও আইনমন্ত্রী মার্কো বুশমান এই সব প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানান৷

যেমন- কোনো রাজনৈতিক আশ্রয়প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশে প্রথমে নথিভুক্ত হলে তিনি জার্মানিতে কোনো সামাজিক ভাতা পাবেন না৷

জার্মানিতে প্রকাশ্যে ছুরি বহন করার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা আরো কড়া করে সুইচব্লেড জাতীয় ছুরিও বহন করা যাবে না৷ উৎসব, ক্রীড়া ম্যাচ, প্রদর্শনী, দোকান-বাজার ও অন্যান্য সমাবেশেও এমন অস্ত্র নিষিদ্ধ করার প্রস্তাব আনা হচ্ছে৷ দূরপাল্লার বাস ও ট্রেনেও ছুরি বহন করা চলবে না৷

Reneta

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত নিয়মও আরো কড়া করতে চান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী৷ অস্ত্র ব্যবহার করে কোনো অপরাধ করলে বিদেশিদের প্রত্যর্পণ আরো সহজ করার প্রস্তাবও রাখা হয়েছে৷

বুশমান বলেন, ভবিষ্যতে বেপাত্তা হওয়ার কারণে কোনো বিদেশিকে প্রত্যর্পণে কর্তৃপক্ষের অসহায়তা বন্ধ করতে হবে৷

এমন সব প্রস্তাবের ভিত্তিতেই জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের জোট সরকার বিরোধী দল ও রাজ্য সরকারগুলোর সঙ্গে সংলাপে বসতে চায়৷ তিনি এত ‘দ্রুত’ ও এত ‘সুনির্দিষ্ট’ প্রস্তাব সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন৷

উল্লেখ্য, সম্ভবত আগামী সপ্তাহেই ফেডারেল ও রাজ্য সরকার এবং বিরোধী দলের এক ওয়ার্কিং গ্রুপ প্রথম অধিবেশনে মিলিত হবে৷ তবে জার্মানির রাজ্যের মুখ্যমন্ত্রীদের বর্তমান সভাপতি ও হেসে রাজ্যের মুখ্যমন্ত্রী বরিস রাইন শলৎসের সরকারের প্রস্তাব সম্পর্কে কিছুটা সংশয় প্রকাশ করেছেন৷

তার মতে, এ ক্ষেত্রে ‘ব্রেনস্টর্মিং’ করার জন্য মিলিত হওয়ার প্রয়োজন নেই, বরং অভিবাসন নীতির ক্ষেত্রে অবিলম্বে আমূল পরিবর্তন করতে হবে৷ প্রধান বিরোধী ইউনিয়ন শিবির সরকারের প্রস্তাবগুলো খতিয়ে দেখে জার্মানিতে বেআইনি অনুপ্রবেশ কমানোর উপর জোর দেবার কথা বলেছে৷

সূত্র: ডয়েচেভেলে (ডিডব্লিউ)। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: Dw storyজার্মানিরাজনৈতিক আশ্রয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

জুন ২০, ২০২৬

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

জুন ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT