বাংলাদেশ

চ্যানেল আই এর সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) নূর মোহাম্মদ মারা গেছেন

চ্যানেল আই এর সহকারী মহাব্যবস্থাপক নূর মোহাম্মদ অফিসে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই এর সহকারী মহাব্যবস্থাপক নূর মোহাম্মদ অফিসে বসে আছেন, পেছনে অফিসের অভ্যন্তরীণ দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) নূর মোহাম্মদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা ১২টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ বোধ করার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৯৬ সাল থেকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইতে নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করে গেছেন নূর মোহাম্মদ।

বাদ আসর তার প্রথম জানাজার নামাজ তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ি মাগুরার বেলনগরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নূর মোহাম্মদের মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।

বিষয়:চ্যানেল আই নূর মোহাম্মদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…