ফুটবল

বিশ্ব দেখেছে ম্যানসিটির বিপক্ষে ইন্টারের ‘শক্ত’ অবস্থান

ইন্টার মিলানের কোচের সঙ্গে খেলোয়াড়ের সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিলানের কোচ খেলোয়াড়ের সঙ্গে সংবর্ধনা দিচ্ছেন, ম্যাচের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৩ বছর পর স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নেমেছিল ইতালির ক্লাব ইন্টার মিলান। দুর্দান্ত ম্যানসিটির বিপক্ষে হেরে নিজের চতুর্থ শিরোপা ঘরে তুলতে পারেনি সিমোন ইনজাঘির দল। তবে সিটির মতো দলের বিপক্ষে দারুণ পরফরম্যান্স দেখিয়েছে তার শিষ্যরা, এমন মনে করছেন ইতালিয়ান কোচ।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হেরেছে সিরি আ’র ক্লাব ইন্টার মিলান। শিরোপা জিততে না পারলেও পুরো মৌসুমে খেলোয়াড়দের পারফরম্যান্সে বেশ খুশি কোচ ইনজাঘি।

‘এমন একটি রাতে আমি একজন খেলোয়াড়ও বের করতে পারব না যে খারাপ খেলেছে। গতকাল বলেছিলাম, এই ম্যাচের জন্য আলাদা করে কোনো খেলোয়াড় পরিবর্তন করব না এবং সেটি কেনো বলেছিলাম আজ রাতে বিশ্ব তা দেখেছে। খেলোয়াড়রা পুরো বিশ্বকে দেখিয়েছে সিটির মতো দলের বিপক্ষে কতটা শক্তভাবে দাঁড়িয়েছে। প্রতিপক্ষ হিসেবে সিটি কেমন সেটা সবাই জানে।’

ইনজাঘির কোচিংয়ে ২০১০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উঠেছিল ইন্টার। ১৬৬৩-৬৪, ১৯৬৪-৬৫ ও ২০০৯-১০ মৌসুমে শিরোপা জিতেছিল ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও মৌসুমে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছে ইন্টার। সিরি আ’তে পয়েন্ট টেবিলে তিনে থেকে মৌসুম শেষ করেছে।

খেলোয়াড়দের প্রশংসা করে ৪৭ বর্ষী কোচ বলেছেন, ‘ম্যাচ শেষে আমার খেলোয়াড়দের একে একে বুকে টেনে নিয়েছি। ম্যাচটি অসাধারণ ছিল। আমাদের সমর্থকরা আসলে ভিন্ন একটি ফলাফলের দাবিদার ছিল। আশা করি দলটি আজ রাতে যেভাবে খেলেছে তাতে তারা খুশিই হয়েছে।’

বিষয়:ইনজাঘি ইন্টার মিলান ইস্তাম্বুল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…