চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনবিআর চেয়ারম্যান অপসারণসহ ৪ দফা দাবিতে অসহযোগ কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২১, মে ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
অসহযোগ কর্মসূচি নিয়ে প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

এনবিআর বিলুপ্তের অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের পদত্যাগসহ চার দফা দাবিতে অসহযোগসহ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এর আগে বুধবার (২১ মে) সকাল থেকে ঢাকার এনবিআরের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা রাজস্ব খাত সংস্কার নিয়ে জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবি জানান।

সংস্কার ঐক্য পরিষদ জানায়, গত ১৪ মে থেকে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। সংকট নিরসনে মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং দুজন উপদেষ্টার উপস্থিতিতে এক বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীরা।

সংকট সমাধান না হওয়ায় বুধবার তারা চার দফা দাবি জানিয়েছে। সেখানে – এনবিআর সংক্রান্ত জারিকৃত অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং এনবিআর প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনার ভিত্তিতে সংস্কারের দাবি জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধবার থেকেই লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা করেন তারা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, শনিবার ও রোববার কাস্টমস হাউজ এবং এলসি স্টেশন বাদে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল অফিসে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

একই দাবিতে আগামী সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসহযোগ কর্মসূচিএনবিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT