চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আলাউদ্দিন শিবলু আলাউদ্দিন শিবলু
১০:৩৩ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

বুধবার (১৮ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাতের দিকে বাজারের রেলওয়ে মার্কেটে  হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলেও আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে  আনতে সমর্থ হয়। কিন্তু তার আগেই আগুনে মার্কেটের থাকা ১৫টি ক্রোকারিজ দোকান, খাবার হোটেল ,আবাসিক হোটেলসহ  অন্তত ৩০টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ে মার্কেটের একটি জেনারেটর দোকান থেকে আগুন উৎপত্তি হয়। পরে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল সোয়া ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মিরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর সোয়া ৫টার দিকে চৌমুহনী রেলওয়ে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও থেকে আরো পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর অভিযানে কাজ করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডনোয়াখালীপুড়ে ছাই
শেয়ারTweetPin

সর্বশেষ

আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কী?

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT