চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি নয়: ডিএমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি কাজের দৃশ্য, যানবাহন ও শ্রমিকের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন রমজান মাসে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে কোনো সেবাদানকারী সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নতুন করে রাস্তা না খোঁড়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ২ মার্চ (সম্ভাব্য) থেকে পবিত্র মাহে রমজান মাস আরম্ভ হবে এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেট কেন্দ্রিক জনসাধারণের চলাচল বৃদ্ধি পাবে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে  রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার আগেই তাদের কাজ শেষ করবেন। ফলে রমজান মাসে সড়কে যানবাহনের চাপ অত্যাধিক থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রায়ঃশই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখা হয় যার ফলে সড়ক সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Banglabid

রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না । এই জনভোগান্তি হ্রাস করার লক্ষ্যে পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীর সড়ক সমূহে বিভিন্ন সংস্থা/ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে আরম্ভ করা সমীচীন হবে না।

এমতাবস্থায়, পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা/ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে আরম্ভ না করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠিকাদারি প্রতিষ্ঠানডিএমপিরমজান মাসরাস্তা খোড়াখুড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT