চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা না রাখার অভিযোগে নাইজেরিয়ায় ইসলামিক পুলিশের হাতে গ্রেপ্তার ১১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

নাইজেরিয়ার কানো প্রদেশে রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে খাবার খাওয়ায় এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামিক পুলিশ ‘হিসবাহ’। পুলিশ তাদের খাবার খেতে দেখে গেপ্তার করে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পরে ইচ্ছাকৃতভাবে রোজা না ভাঙার প্রতিশ্রুতি নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে বলে জানিয়েছে ‘হিসবাহ’ পুলিশ। নাইজেরিয়ায় প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালানো হয়।

হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বলেছেন, মঙ্গলবার আমরা ১১ জনকে গ্রেপ্তার করেছি যাদের মধ্যে একজন নারী যিনি চিনাবাদাম বিক্রি করছিলেন এবং খাচ্ছিলেন। আমাদের কাছে খবর এলে আমরা সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্য ১০ জন ছিলেন পুরুষ এবং শহরজুড়ে বিশেষ করে বাজার এলাকাগুলোর কাছাকাছি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেছেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা এই অভিযানের আওতামুক্ত থাকবেন। আমরা অমুসলিমদের গ্রেপ্তার করছি না, কারণ রোজা রাখা তাদের ধর্মীয় বিধানের অংশ না। কিন্তু কোনো মুসলিম ব্যক্তি যদি বিনা কারণে রোজা না রাখে বা ভাঙে, শুধুমাত্র এই অপরাধের অভিযুক্তদের আমরা গ্রেপ্তার করি।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দুই দশক আগে ১২টি প্রদেশে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও চালু করা হয়েছিল। এসব প্রদেশের সবকটিতেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১১ জন গ্রেপ্তারনাইজেরিয়ারোজা না রাখা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

মে ১৩, ২০২৬

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT