ফুটবল

২০ বছর পর জয়ের দেখা পেল এই দলটি

বাংলাদেশ ফুটবল দল ২০ বছর পর জয়ের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল ২০ বছর পর জয়ের স্বাদ পেয়ে উল্লসিত হয়ে উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব মানচিত্রে ইতালির মাঝখানে একটি ছোট দেশ সান মারিনো। সবশেষ ২০০৪ সালে লিচেনস্টাইনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছিল তারা। পরে কেটে গেছে ২০ বছর, আর ১৪০ ম্যাচে নেই কোনো জয়। অবশেষে জয়ের দেখা মিলেছে।

উয়েফা নেশনস লিগে লিচেনস্টাইনকে ১-০তে হারিয়েছে সান মারিনো। আগেরটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও প্রতিযোগিতামূলক আসরে এটি তাদের প্রথম জয়। দেশটির ফুটবল ইতিহাসে দ্বিতীয় জয়।

৩৩ হাজার জনসংখ্যা ও ৬১ বর্গকিলোমিটারেে সান মারিনো বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের শেষ দল। অর্থাৎ ২১০ নম্বরে রয়েছে তারা। র‍্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ১১ ধাপ এগিয়ে আছে লিচেনস্টাইন। গত রাতে জয়ের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ১৪০ ম্যাচ জয়হীন থাকার বিব্রতকর বিশ্বরেকর্ড আর বাড়তে দেয়নি দেশটি।

নিজেদের জাতীয় স্টেডিয়াম সেরাভাল্লেতে ম্যাচের ৫৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ১৯ বর্ষী নিকো সেনসোলি। তার জন্মের ১৪ মাস আগে প্রথম জয়ের দেখা পেয়েছিল দলটি।

বিষয়:সান মারিনো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…