চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তোমাকে খুব ভালোবাসি’- নেইমারকে ভেরাত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজিতে ছয় মৌসুম কাটিয়ে ইউরোপকে বিদায় বলে দিয়েছেন নেইমার। দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। প্যারিসের ক্লাবটিকে বিদায় বলার পর ব্রাজিলিয়ান তারকাকে নতুন যাত্রায় শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মার্কো ভেরাত্তি। পিএসজিতে একসঙ্গে ছয় মৌসুম কাটিয়েছেন দুজনে। শুভেচ্ছা বার্তায় ভেরাত্তি বলেছেন, ‘তোমাকে খুব ভালোবাসি।’

বুধবার আল হিলাল ও পিএসজি নেইমারের সৌদি আরবে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সেলেসাও ফরোয়ার্ডকে দলে টেনেছে আল হিলাল। নেইমারের বেতনের বিষয়ে দুপক্ষ এখনও কিছু জানায়নি। ইউরোপীয় গণমাধ্যমে খবর, দুবছরে ১৬০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার। সঙ্গে আরও সুযোগ-সুবিধা তো আছেই।

আনুষ্ঠানিক ঘোষণার পর নেইমারকে শুভেচ্ছা জানিয়ে ইতালিয়ান তারকা ভেরাত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শুধু তোমাকে বলতে চাই, এই বছরগুলো একসাথে কাটাতে পারা আমার জন্য বড় পাওয়া। তোমাকে খুব ভালোবাসি। নতুন গন্তব্যে তোমাকে শুভেচ্ছা জানাই। তুমি আমার খুবই বিশেষ একজন… বন্ধু।’

২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছিলে নেইমার। ছয় মৌসুমে ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ। গোল করেছেন ১১৮টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালনেইমারপিএসজিভেরাত্তিলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT