চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির আল হিলালের ডাকে সাড়া দেয়ার খুব কাছে নেইমার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি প্রো লিগের দল আল হিলাল। ব্যর্থ হয়ে তাদের চোখ এবার নেইমারের দিকে। ফরাসি ক্লাবটিকে ‘বিশাল’ অঙ্কের প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাবটি, খবর ইউরোপের গণমাধ্যমে।

ব্রাজিলিয়ান তারকা এ মৌসুমে ক্লাব ছাড়তে চান, আগেই জানিয়েছেন পিএসজিকে। এরপর লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জানিয়ে দেয়, যেকোনো ক্লাব তার প্রতি আগ্রহ প্রকাশ করলে কম করে হলেও ১৫০ মিলিয়ন গুনতে হবে।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করা আল হিলাল ৩১ বর্ষী নেইমারের জন্য ‘বড় অঙ্কের’ অর্থ প্রস্তাব করেছে। শনিবার দেয়া প্রস্তাবটির অর্থের পরিমাণ কত রোমানো অবশ্য সেটা উল্লেখ করেননি।

ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টস বলছে, আল হিলালের প্রস্তাব গ্রহণও করেছেন নেইমার। নেইমারের প্রতিনিধি ও ক্লাব কর্তৃপক্ষের আলোচনার বেশ অগ্রগতি হলেও ব্রাজিলিয়ানের থেকে ‘সবুজ সংকেত’ মেলেনি, জানাচ্ছে তাদের প্রতিবেদন।

নেইমার এ মৌসুমে পার্ক ডে প্রিন্সেস ছাড়লে ছয় বছরের সম্পর্কের শেষ হবে। এ সময়ে ১৭৩ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন। তাকে দলে টানতে সাবেক ক্লাব বার্সেলোনা ও মেজর লিগ সকারের ক্লাবগুলো চোখ রাখছে।

তবে নেইমার, এমবাপে, মার্কো ভেরাত্তিকে ছাড়া খুব একটা ভালো শুরু হয়নি পিএসজির। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা শনিবার লিগে মৌসুমের প্রথম ম্যাচে লরিয়েন্টের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল হিলালইতালিএমবাপেনেইমারপিএসজিভেরাত্তিরোমানোলিড স্পোর্টসসৌদি আরবস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল

মে ৫, ২০২৬

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT