জনপদ

আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত।

লালমনিরহাটে আয়োজিত এক জনসভায় আওয়ামী সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত ওই জনসভায় দেশের উন্নয়ন পরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়। ২০২৪ সালের চেতনায় যেভাবে খুনি ও সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়েছিল, সেই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার যখন মানুষের কল্যাণে কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ১৬ বছর জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ আর ডামি নির্বাচন চায় না।

প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কারণ, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু।

তিনি বলেন, এসব সন্ত্রাসের বিরুদ্ধে সবার একটাই জবাব, ‘এনাফ ইজ এনাফ’। সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। এ ছাড়া খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিষয়:গ্যাসলাইন তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড লালমনিরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…