অতীতে ইতিহাস বিকৃত করা হয়েছে: রিজভী

ছবি: সংগৃহীত
পাঠ্যসূচিতে একটি দল ও একজন নেতার অবদান তুলে ধরে অন্য অনেক মানুষের ত্যাগকে অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ইতিহাসে যা আছে, পাঠ্যসূচিতে সেটিই থাকা উচিত। কিন্তু অতীতে ইতিহাস বিকৃত করা হয়েছে এবং নিরপেক্ষ ইতিহাস পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ চায়। কিন্তু আওয়ামী লীগ মনে করছে, আবারও রক্তপাত ঘটিয়ে ক্ষমতায় ফিরবে। ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে।
তবে আওয়ামী লীগের এমন প্রত্যাবর্তন মানুষ আর কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






