চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসিয়ালার চোটে নেইমারের আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা। পিএসজি গোলরক্ষক ডনোরুমার সাথে আকস্মিক ধাক্কায় মারাত্মক চোটে পরেন জার্মান ফুটবলার। শঙ্কা জেগেছে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার। মুসিয়ালার চোটে ব্রাজিলিয়ান তারকা নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে সহমর্মিতা জানিয়ে একটি পোষ্ট করেছেন।

বিশ্বের অনেক ফুটবলার মুসিয়ালার মারাত্মক চোটে সহমর্মিতা প্রকাশ করেছেন। নেইমারও তার ব্যতিক্রম নন। নেইমারকেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে স্ট্রেচারে করে বিদায় নিতে হয়েছিল। এছাড়াও ছোট-বড় অসংখ্য চোটের শিকার হতে হয়েছে ব্রাজিলীয় তারকাকে।

মুসিয়ালাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নেইমার লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আবার স্বরুপে ফেরো। তোমার মতো প্রতিভা ফুটবলে দরকার। মনোবল হারিয়ে ফেলো না।’

গত এপ্রিলেই হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছিলেন ২২ বর্ষী তরুণ তারকা। গত মৌসুমে বায়ার্নের হয়ে মিস করেছেন ৮টি ম্যাচ। এবারের চোটে আগামি এক মৌসুম তাকে পাবে না বায়ার্ন মিউনিখ ও জার্মান ফুটবল দল। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপেও খেলা নিয়ে শঙ্কা রয়েছে তার।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইলানের ম্যাচে শনিবার রাতে পিএসজির কাছে ২-০তে হেরে বিদায় নিয়েছে মুসিয়ালার দল বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে পিএসজি বুধবার রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজুরিক্লাব বিশ্বকাপনেইমারফুটবলবায়ার্ন মিউনিখমুসিয়ালালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT