চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। ৯ মার্চ কোয়ার্টারে ওঠার লড়াইয়ে পিএসজিকে জিততেই হবে, অনন্ত দুই গোল ব্যবধানে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে থাকছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।
গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে চোট পান নেইমার। ৪-৩ গোলে ফরাসি জায়ান্টদের জয়ের রাতে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এমআরআই ও ফলোআপ স্ক্যানে দেখা যায় অ্যাঙ্কেল মচকে গেছে এবং লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুরুতর চোট কাটিয়ে উঠতে সময় লাগবে সেলেসাও তারকা। পুরোপুরি সুস্থ হতে সময় লাগতে পারে তিন থেকে চার সপ্তাহের মতো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে থাকা হচ্ছে না ফর্মে থাকা ফরোয়ার্ডের।







