চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছরে এসে জানালেন তিনি সমকামী ছিলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটে অভিষেকের তিন দশক পর এসে মুখ খুললেন হিথ ডেভিস। নিউজিল্যান্ডের সাবেক পেসার স্বীকার করলেন সমকামী ছিলেন। স্বীকারোক্তির মধ্যদিয়ে কিউই ক্রিকেটে প্রথম সমকামী ক্রিকেটার এখন ডেভিস।

৫০ বছরে পা রেখেছেন ডেভিস। থাকছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন। ভুগছেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। সে কারণেই কিনা জীবনের পড়ন্তবেলায় এসে জানিয়ে দিলেন দীর্ঘদিন না বলা সত্যটা।

‘আমি অনুভব করেছি জীবনের এই অংশটি লুকিয়ে রেখেছিলাম। ব্যক্তিগত জীবনে আলাদা হয়ে পড়েছিলাম। তাই এটাকে দমন করছিলাম এবং আমি আর সমকামী জীবনযাপন করছিলাম না।’

Banglabid

‘তবে অনুভব করেছি জীবনের এই অংশটি আমার প্রকাশ করার দরকার ছিল। এটি গোপন রাখায় অসুস্থ বোধ করছিলাম। অকল্যান্ডের সবাই জানত দলে আমি সমকামী ছিলাম। কিন্তু এটা আমার কাছে বড় সমস্যা বলে মনে হয় না। এখন মুক্ত বোধ করি।’

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯৪ সালে অভিষেক হয় ডেভিসের। ১৯৯৭ সাল পর্যন্ত কিউই জার্সিতে খেলেছেন ৫ টেস্ট ও ১১ ওয়ানডে। দীর্ঘদিন খেলেছেন ঘরোয়ায়। গতিতে ব্যাটারদের পরাস্ত করাকে উপভোগ করেছেন ক্রিকেটকে বিদায় বলা পর্যন্ত।

আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ডেভিসই প্রথম নন যিনি সমকামী পরিচয় সামনে আনলেন। ২০১১ সালে প্রথম সমকামী ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় সামনে আনেন ইংলিশ উইকেটরক্ষক স্টিভেন ডেভিস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিসনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT