চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলির কথায় আবারও ইমরান-কোনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
বিনোদন
A A
চারজন তরুণ ব্যক্তি স্টুডিওতে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তুমি যে প্রেমের সাগর/আমি তারই জল/তুমি মোহ মায়া ঘোর/ অপার অসীম অতল’ এমন রোমান্টিক কথার গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় প্লেব্যাক জুটি ইমরান ও কোনাল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। 

‘প্রেমের সাগর’ শিরোনামের এই গানটি থাকছে ‘দহনকাল’ চলচ্চিত্রে। ফরহাদ হোসেনের চিত্রনাট্যে এটি নির্মাণ করবেন মারুফ আহমেদ খান রিজভী। ২৩ আগস্ট সন্ধ্যায় মোহাম্মদপুরে সাজিদ সরকারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন কোনাল ও ইমরান। এ সময় উপস্থিত ছিলেন ছবি সংশ্লিষ্ট অনেকেই।

‘প্রেমের সাগর’ গান সম্পর্কে ইমরান বলেন, অলি ভাইয়ের লেখা দুর্দান্ত আরেকটি গান। সাজিদ ভাইয়ের সঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’র দ্বিতীয় কাজ। কোনাল এবং আমার পরপর একাধিক গান দর্শক গ্রহণ করেছেন। সবমিলিয়ে নতুন এই গানের কম্বিনেশনটা দারুণ হয়েছে। আশা করছি, আমাদের পূর্বের গানের মত এটিও দর্শক পছন্দ করবেন।

Banglabid

‘প্রেমের সাগর’ মিষ্টি প্রেমের গান উল্লেখ করে কোনাল বলেন, রোমান্টিক সুর সাজিদ সরকারের স্পেশালিটি। অলি ভাইয়ের লিরিক্স আমার ভীষণ প্রিয়, এর আগেও গেয়েছি। সবসময় তার লিরিক্সে গেয়ে সন্তুষ্ট হয়েছি। ইমরানের সঙ্গে নতুন এ গানটি মিষ্টি প্রেমের শান্তি লাগার মতো। গানটি করে আমাদের যতটা ভালো লেগেছে, আশা করছি দর্শকদের এর চেয়ে বেশি ভালো লাগবে।

সর্বশেষ ঈশ্বর গানটি দিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন গীতিকার সোমেশ্বর অলি। তিনি বলেন, সাজিদ সরকারের সঙ্গে নিয়মিত কাজ করলেও ইমরান ও কোনালের জন্য দীর্ঘদিন পর লিখলাম। এটি বেশ রোম্যান্টিক গান। ছবির একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি ব্যবহার করা হবে।

‘দহনকাল’-এর পরিচালক মারুফ আহমেদ খান রিজভীর প্রযোজনায় বেশ কিছু ছবি সুপারহিট হয়। এই তালিকায় সবশেষ মুক্তি পায় ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’।

Reneta

‘দহনকাল’ প্রযোজনার পাশাপাশি নির্মাণও করছেন তিনি। রিজভী বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিটিতে কয়েকটি গান থাকছে। ইমরান ও কোনালের গাওয়া গানটি বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি মানুষের মুখে মুখে ফিরবে গানটি।’

শিগগির ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। অভিনয় করবেন দুই বাংলার নামী শিল্পীরা। পুরনো দিনের প্রেক্ষাপটে শুটিং হবে কুষ্টিয়াসহ বেশ কিছু স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকোনাললিড বিনোদনসিনেমাসোমেশ্বর অলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT