চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালাম-কোনালের কণ্ঠে এবার ‘রাজকুমার’র টাইটেল গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির রোমান্টিক ও টাইটেল গান ‘ও প্রিয়তমা’য় কণ্ঠ দিয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান বালাম-কোনাল জুটি। এবার একই জুটি গাইলেন শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাজকুমার’ এর টাইটেল গান! 

রোমান্টিক এই গানের শিরোনাম ‘রাজকুমার’। এর কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর সংগীত করেন আকাশ সেন। জানিয়ে রাখা ভালো, এই চতুর্ভুজ জুটির সৃষ্টি ছিল ‘ও প্রিয়তমা’! একই সেটআপে আসছে তাদের দ্বিতীয় নিবেদন!

যুক্তরাষ্ট্রের চোখ জুড়ানো লোকেশানে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। চিত্রায়নে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। শিগগিরই গানটি অনলাইনে উন্মুক্ত হবে, এমনটা ইঙ্গিত দিলেন সংশ্লিষ্টরা।

বালাম বলেন, সহজ কথা ও মিউজিকে যে গানগুলো বারবার শুনতে ভালো লাগে ‘ও প্রিয়তমা’ তেমনি গান ছিল। রাজকুমারের ক্ষেত্রেও এ বিষয় মাথায় ছিল। কারণ আমাদের দেশের মানুষ গানের কথা ও মিউজিকে এমন কিছু চায় যেটা নিজের সাথে রিলেট করতে পারে। আমার বিশ্বাস ‘রাজকুমার’ গানটি থেকেও তারা এমনটাই পাবে।

চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী কোনালের প্রত্যাশা, রাজকুমারের এই গানটি প্রিয়তমার গানের সাফল্য ছাড়িতে যেতে পারে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন এই শিল্পী বলেন, এ বছর আমার কাছে এ সিনেমার গানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিচালক চ্যালেঞ্জ নিয়েছেন তিনি ‘রাজকুমার’ দিয়ে ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে যাবেন। আমরাও সেই দিক মাথায় রেখে পূর্বের গানের সাকসেসকে ক্রস করতে চেয়েছি।

Reneta

গেল বছর মুক্তিপ্রাপ্ত বিশ্বব্যাপী সাফল্য পাওয়া ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সংশ্লিষ্টরা বলছেন, দুই বাংলায় এমন বড় আয়োজনের সিনেমা আগে হয়নি।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

প্রসঙ্গত, গেল বছর ‘প্রিয়তমা’ গানটি মুক্তির পর থেকেই দ্রুতই মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়। বলা হয়, সিনেমার তুমুল সাফল্যের পেছনে গানটিরও রয়েছে বিশেষ অবদান। এমনকি স্বল্পসময়ে প্রথম বাংলা সিনেমার গান হিসেবে ১০০ মিলিয়ন ভিউসের ক্লাবে প্রবেশ করে, টানা দেড়মাস মিউজিকের গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫তম অবস্থানে ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোর্টনি কফিটাইটেল গানপ্রিয়তমারাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন

এপ্রিল ৫, ২০২৬

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

কেরাণীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT