চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ইতিহাসের সাক্ষী হতে পারে ‘রাজকুমার’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
বিনোদন
A A
তিনজন পুরুষের ছবি, একজনের মুখে চশমা, অন্যজনের মুখে গম্ভীর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল সুপারস্টার হিসেবে শাহরুখ খানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানোর আয়োজন বসে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফায়! এমনকি সেখানে তার সিনেমার প্রমো দেখানো হয়। এবার তেমনি ইতিহাসের হাতছানি শাকিবের সামনে!

২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। এদিকে আসন্ন ঈদে আসতে চলেছে তার অভিনীত বিগ বাজেটের ছবি ‘রাজকুমার’। সব মিলিয়ে শাকিবকে নিয়ে বড় পরিকল্পনা করছে ‘রাজকুমার’ এর প্রযোজক আরশাদ আদনান।

বুধবার সন্ধ্যায় শাকিব খান ও রাজকুমার নিয়ে বড় পরিকল্পনার গোমর ফাঁস করলেন আদনান নিজেই। ভার্সেটাইল মিডিয়ার এই কর্ণধার এদিন জানালেন, “৯৯.৯৯% চূড়ান্ত। আমরা শাকিবকে গ্লোবাল সুপারস্টার হিসেবে প্রেজেন্ট করতে যাচ্ছি। যেহেতু ‘রাজকুমার’ ঈদে বিশ্বব্যাপী মুক্তি পাবে তাই আমরা বিশ্বব্যাপী প্রমোশনে নেমেছি।”

কী ধরনের প্রমোশন? তারও উত্তর দিলেন আদনান। বললেন, “মরুর বুক থেকে আমরা প্রচারণা শুরু করতে চাই। সে দিন শাকিব খানের জন্মদিন; ২৮ মার্চ বুর্জ খলিফায় শাকিবের জন্মদিন উদযাপন ও ‘রাজকুমার’র প্রমো চালাবো।”

এর আগে প্রযোজক, নায়ক শাকিব খান ও কুশলীরা মিলে বিনোদন সাংবাদিকদের সঙ্গে ইফতার করেন। সেই আসরে আদনান ছাড়াও ছবি নিয়ে নিজ অনুভূতি ব্যক্ত করেন শাকিব খান এবং নির্মাতা হিমেল আশরাফ।

হিমেল জানান, আজ (২০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনও কনটেন্ট প্রকাশ করছেন না। বরং আগামী সপ্তাহ থেকেই প্রচারণার মূল কার্যক্রম শুরু করবেন তারা।

Reneta

ছবিটি নিয়ে বরাবরের মতো একই শব্দ-সুরে কথা বলেছেন শাকিব খান। তার ভাষ্য, যেসব দেশে বাংলা সিনেমা চলতো না, সেসব দেশে ‘প্রিয়তমা’ গর্বের সঙ্গে চলেছে। ইতালি থেকে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অনেক দেশে মুক্তি পেয়েছে। এর চেয়েও বড় পরিসরে এবার ‘রাজকুমার’ রিলিজ হচ্ছে।

এই ছবির অংশ হতে পেরে শাকিবও নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন, “রাজকুমার’ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে গর্বিত করবে। সবাইকে ভাবাবে, আরে আমাদের সিনেমা এতো দূর চলে গেছে! এতো ভালো হয়েছে! দেখলে মনে হবে, ‘প্রিয়তমা’র চেয়ে অনেক বড়, লার্জার দ্যান লাইফ সিনেমা এটি। আমি এই ছবিটি নিয়ে অনেক গর্বিত। আমার নিজের ক্যারিয়ারে এত বড় আয়োজনের ছবিতে আর কাজ করা হয়নি।

‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দীর্ঘ সময় নিয়ে ছবিটির শুটিং হয়েছে। আসন্ন রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরশাদ আদনানবুর্জ খলিফারাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT