চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবিষ্কৃত হয়েছে অক্সিজেনের নতুন আইসোটোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

সম্প্রতি অক্সিজেনের নতুন আইসোটোপ আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা। নতুন এই আইসোটোপের নাম অক্সিজেন-২৮।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাপানের টোকিও ইনস্টিটিউশন অফ টেকনোলজির পারমাণবিক পদার্থবিদ ইয়োসুকে কোন্ডোর নেতৃত্বে পদার্থ বিজ্ঞানীদের একটি দল অক্সিজেনের নতুন আইসোটোপ অক্সিজেন-২৮ আবিষ্কার করেছেন। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যার জগতে নতুন মাইলস্টোন স্থাপন করলেন বিজ্ঞানীরা।

নতুন আইসোটোপ অক্সিজেন-২৮ এর পরমাণুর নিউক্লিয়াসে সবচেয়ে বেশি সংখ্যক নিউট্রনের সন্ধান মিলেছে। বিজ্ঞানীদের মতে, এটি এখন পর্যন্ত আবিষ্কৃত অক্সিজেনের আইসোটোপের সব থেকে ভারী সংস্করণ। অক্সিজেন-২৮ এর আবিষ্কার তাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং ভবিষ্যতে পারমাণবিক পরীক্ষা ও তাত্ত্বিক গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ পথপ্রদর্শন।

আইসোটোপ কী?
যেকোন মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা তার প্রোটন সংখ্যা দ্বারাই নির্ধারিত হয়। প্রতিটি মৌলের প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু নিউট্রন সংখ্যা পরিবর্তিত হয়। এই ভিন্ন ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থই আইসোটোপ নামে পরিচিত, যেমন- অক্সিজেনের আটটি প্রোটন রয়েছে, তবে এর ভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে। এর আগে বিজ্ঞানীরা অক্সিজেন-২৬ এর আইসোটোপে ১৮টি নিউট্রনের সন্ধান পেয়েছিলেন।

অক্সিজেন-২৮ আইসোটোপে ২০টি নিউট্রন আছে। অক্সিজেন-২৮ সম্পর্কিত সম্পূর্ণ গবেষণাপত্রটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘নেচার’ নামক বিজ্ঞান বিষয়ক জার্নালে। বাণিজ্যিক বা অন্য কোন ক্ষেত্রে এর ব্যবহার হতে পারে কিনা তা ভবিষ্যতে বোঝা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সিজেনঅক্সিজেন-২৮জাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্টে দেশে-বিদেশে তৎপরতা হয়েছে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

জুন ১০, ২০২৬

মারা গেছেন প্রখ্যাত পরিচালক ভারতীরাজা

জুন ১০, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার, আসছে দ্রুত সিদ্ধান্ত

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাম চিকিৎসায় জরুরি সরঞ্জাম হস্তান্তর

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT