আন্তর্জাতিক

সন্ত্রাসবিরোধী সহযোগিতায় গ্রিস-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

সন্ত্রাসবিরোধী সহযোগিতায় গ্রিস-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

US Secretary of State Marco Rubio, left, and Greek Foreign Minister George Gerapetritis react during a joint press conference at the Ministry of Foreign Affairs, Wednesday, Oct. 7, 2026, in Athens, Greece.

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে একটি নিরাপত্তা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে গ্রিস ও যুক্তরাষ্ট্র।

বুধবার ( ৭ অক্টোবর ) এথেন্সে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ গেরাপেত্রিতিসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। তিনি গ্রিসকে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী ও আদর্শ ন্যাটো মিত্র’ হিসেবে উল্লেখ করেন।

রুবিও বলেন, দুই দেশের অভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলার অংশ হিসেবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সন্ত্রাসবিরোধী তথ্য আদান-প্রদান আরও জোরদার হবে।

তিনি বলেন, গণঅভিবাসন ও মানবপাচারের মতো হুমকির কারণে গ্রিস বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। এসব অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও গ্রিসের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো হবে।

এদিকে, দুই দেশের ৬ষ্ঠ কৌশলগত সংলাপেও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নে গ্রিসকে ৪ বিলিয়ন ডলার সহায়তার বিষয়েও উল্লেখ করা হয়। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর সক্ষমতা ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার সুযোগ খোঁজা হবে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হিসেবে গ্রিস পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা দিয়ে আসছে। একই সঙ্গে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইউরোপীয় ইউনিয়নের একটি সামুদ্রিক মিশনের নেতৃত্বও দিচ্ছে দেশটি।

বৈঠকে গ্রিসের  জর্জ জেরাপেট্রাইটিস বলেন, হরমুজ প্রণালিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর কোনো প্রক্রিয়া শুরু হলে সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে গ্রিস।

অন্যদিকে, গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রুবিও।

কয়েকজন মার্কিন সিনেটর অভিযোগ করেন, গিলফয়েল গ্রিক সরকারের ওপর প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ব্যবহারের হুমকি দিয়েছেন।

তবে রুবিও এসব অভিযোগের বিষয়ে রাষ্ট্রদূতের পক্ষ নিয়ে বলেন, এথেন্সে মার্কিন দূতাবাস ভালো কাজ করছে এবং গিলফয়েল একজন শক্তিশালী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়:গণঅভিবাসন গ্রিস মানবপাচার যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী তথ্য হরমুজ প্রণালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…